Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পায়রা বন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২১ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২১ ১৫:১২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পায়রা বন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২১ ১৫:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২১ ১৫:১২

    পায়রা বন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত

    লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। শীতের তীব্রতা কিছুটা বেড়েছে।

    বৈরী আবহাওয়ায় শহরে মানুষের আনাগোনা কিছুটা কমেছে। গত তিনদিনের টানা বৃষ্টিতে ভাঙা সড়কগুলোতে পানি জমে একাকার হয়ে গেছে। অধিকাংশ উপজেলার আমন ধান, সবজি চাষি ও কুয়াকাটা সৈকতের শুঁটকি ব্যবসায়ীদের কিছুটা ক্ষতি হয়েছে। বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার অধিকাংশ আগাম তরমুজ চাষিদের ক্ষেতে পানি জমে বীজ নষ্ট হয়ে গেছে। তবে তরমুজ ক্ষেতের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করতে পারেনি কৃষি বিভাগ।

    এদিকে উপকূলীয় এলাকা দিয়ে এখনো ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা বন্দরসহ সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সব মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার হোটেল ব্যবসায়ী মানিক মিয়া জানান, গত তিনদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে এবং শীতও কিছুটা বেড়েছে। বাজারে মানুষের আনাগোনা কিছুটা কম। তাই বেচা কেনা তেমন একটা নেই।

    ব্যাটারিচালিত অটো রিকশাচালক সিদ্দিক মিয়া জানান, রাস্তায় মানুষের আনাগোনা তেমন একটা নেই। গত তিনদিনে আয় রোজগারের অবস্থা খুবই খারাপ।

    রাঙ্গাবালী উপজেলার গাইয়াপাড়া লঞ্চঘাট এলাকার তরমুজ চাষি হাসান মিয়া, তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। প্রায় ১৫ দিন আগে বীজ রোপণ করেছি। এতে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। চারাগুলো বেশ ভালই হয়েছিল। কিন্তু তিনদিনের বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে।

    অপর তরমুজ চাষি রহিম উদ্দিন জানান, টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমে গেছে। তরমুজের সব বীজ নষ্ট হয়ে গেছে। সকল কষ্টই বৃথা হয়ে গেছে। বড় লসের মুখে পড়লাম।

    পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আজকের (মঙ্গলবার) মধ্যে লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হতে পারে। আশা করা যাচ্ছে, বিকেল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সেইসঙ্গে বৃষ্টিও কমে যাবে। তবে শীত কিছুটা বাড়তে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬