Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী তানিমের সৈয়দপুরের বাড়িতে শোকাবহ পরিবেশ
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৩

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী তানিমের সৈয়দপুরের বাড়িতে শোকাবহ পরিবেশ

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৩

    মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী তানিমের সৈয়দপুরের বাড়িতে শোকাবহ পরিবেশ

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত ২০ আসামীর মধ্যে একজন হচ্ছে এহতেশামুল রাব্বি ওরফে তানিম।  তার (তানিম)  বাড়ি নীলফামারী সৈয়দপুর শহরের মুন্সিপাড়া নিয়ামতপুর কোফফার রোডে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাঁর অনুপস্থিতিতে বুধবার ওই মামলার রায়  দেয়া হয়। তাঁর বাবা আবু মো. কায়সার ওরফে পিন্টু পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। শহরের বঙ্গবন্ধু সড়কে (রংপুর রোড) জিনাত ফার্মেসী নামে তাদের একটি ওষুধের দোকান রয়েছে।

    আবু মো. কায়সার ওরফে পিন্টু ও সারাবান তহুরা দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে এহতেশামুল রাব্বি ওরফে তানিম বড়। সে সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয় (বর্তমান নাম সৈয়দপুর বিজ্ঞান কলেজ) থেকে ২০১৫ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৭ সালে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি উর্ত্তীণ হয়। পরবর্তীতে সে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়। নিহত শিক্ষার্থী আবরার ফাহাদসহ  বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতো সে (তানিম)। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার ৪/৫ দিন আগে সে নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকা যায়। আর আবরার ফাহাদ হত্যা ঘটনার পর থেকে তাঁর কোন হদিস নেই। পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর কোন রকম যোগাযোগ নেই।

    বুধবার বিকেলে তাদের সৈয়দপুর শহরের মুন্সিপাড়া নিয়ামতপুর কোফফার রোডের বাড়িতে গিয়ে দেখা যায় সুনশান নীরবতা। বাড়ি প্রধান ফটকে অনেক সময় ধরে আওয়াজ দেওয়ার পর প্রথমে বেরিয়ে আসেন তানিমের চাচা। পরে প্রধান ফটকে এসে দাঁড়ান তাঁর বাবা আবু মো. কায়সার ওরফে পিন্টু। তিনি ঠিকভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছিলেন না।

    তানিমের বাবা  আবু মো. কায়সার ওরফে পিন্টুর সঙ্গে বাড়ির প্রধান ফটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয়  এ প্রতিনিধির। এ সময় তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, দুপুরে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার পর থেকে তাঁর পরিবারের সকল সদস্যরা ভেঙ্গে পড়েছেন। তিনি বলেন, কত দিন হলো ছেলেটার মুখ দেখি না। ছেলে আমার কোথায় কি অবস্থায় দিনাতিপাত করছেন তারও কোন খোঁজ খবর জানি না। তিনি বলেন, ছেলে চিন্তায় তার মা সারাবান তহুরা ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে শয্যাশায়ী অবস্থা তাঁর। গতকাল বুধবার ছেলে তানিমের মৃত্যুদন্ডের রায় হয়েছে টেলিভিশনে এ  খবর শুনে তিনি আরও বেশি করে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে কোন ভাবেই সান্ত¦না দিয়ে রাখা যাচ্ছে না। এ সব কথা বলতে বলতে এ প্রতিনিধির সমানে কান্নায় ভেঙ্গে পড়েন তানিমের বাবা আবু মো. কায়সার ওরফে পিন্টু। তিনি বলেন একমাত্র ছেলে না থাকায় আমরা তো মরে গেছি। আপনারা আজ আমাদের আবার খবর নিতে এসেছেন। মরা মানুষের আর কি খবর নিবেন ? ছেলের মৃত্যুদন্ডের রায়ের বিষয়ে উচ্চ আদালতে আপিল কববেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন  এ নিয়ে কোন কিছুই বলতে পারছি না। 

    তানিমের সৈয়দপুরের বাড়ির প্রতিবেশি যাটোর্ধ্ব মোছা. মালেক বেগম বলেন, তানিম  একজন অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবে ছেলে। শিশুকাল থেকে আমি তাকে স্বচক্ষে দেখে আসছি। সে লেখাপড়ার বাইরে কোন কিছুতেই  কখনও ছিল না। তাঁর মতো ন¤্র, ভদ্র, বিনয়ী ছেলে একটি হত্যা ঘটনায় জড়িত থাকতে পারে না। আমরা প্রতিবেশিরা এটি বিশ্বাস করতে পারছি না। ঘটনার পর প্রশাসনের অনেক লোকজন এসেছেন তাদের বাড়িতে। আমরা প্রতিবেশিরা তাদেরকে একই কথা বলেছি বার বার। তানিম এ ঘটনার সঙ্গে কোনভাবে জড়িত নয়।

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬