Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদিঘীতে নৌকার নারী চেয়ারম্যান প্রার্থীর ছবি নিয়ে ষড়যন্ত্র
    আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৭
    আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আদমদিঘীতে নৌকার নারী চেয়ারম্যান প্রার্থীর ছবি নিয়ে ষড়যন্ত্র

    আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৭
    আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৭

    আদমদিঘীতে নৌকার নারী চেয়ারম্যান প্রার্থীর ছবি নিয়ে ষড়যন্ত্র

    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপি নির্বাচনে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে বেশ আলোচনা চলছে। একটি এডিট করা ছবিই সেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মনোনয়ন না পেয়ে এই ষড়যন্ত্রে সরাসরি মূখ্য ভুমিকা পালন করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা এরশাদুল হক টুলু। এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

    খোঁজ নিয়ে জানাগেছে, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে নারী উদ্যোক্তা ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য নাহিদ সুলতানা তৃপ্তিকে (নৌকা প্রতীক) মনোনয়ন দেয়া হয়। এদিকে মনোনয়ন না পাওয়ায় তার বিরুদ্ধাচারণ শুরু করেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা এরশাদুল হক টুলু। গত ২ ডিসেম্বর মনোনয়ন ঘোষণার পর তিনি এলাকায় ফিরে একটি এডিট করা ছবি পুঁজি করে তার বিরুদ্ধাচারণ শুরু করেন। প্রথমে ওই ছবিতে একটি ক্যাপশন দিয়ে ‘৫ ফেব্রুয়ারী ২০১৩ সালে রাজাকার আব্দুল মোমিন তালুকদারের নিকট ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন নাহিদ সুলতানা তৃপ্তি।’ এরপর সেই ছবি স্থানিয় সাংবাদিকসহ বিভিন্ন নেতাকর্মীদের হাতে পৌঁছে দেন। পরে সেই ছবিটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, নাহিদ সুলতানা তৃপ্তি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত এমন অভিযোগ এনে গত সোমবার দুপুরে দলীয় মনোনয়ন বাতিলের দাবীতে সান্তাহার ডাকবাংলোতে সংবাদ সম্মেলন করেন তিনি। পরের দিন তিনি স্থানিয় কিছু নারী-পুরুষকে দিয়ে একটি মানববন্ধনও করান। আর এসব কারনে তৃপ্তির বিরুদ্ধে তার ষড়যন্ত্রের বহি:প্রকাশ ঘটে। 

    জানতে চাইলে এরশাদুল হক টুলু বলেন, তৃপ্তি আগে কখনও আওয়ামীলীগ করেনি। তিনি সাবেক বিএনপির দলীয় সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকার কাছে গিয়ে ফুলের তোড়া দিয়ে বিএনপি’তে যোগদান করেন। সম্প্রতি আওয়ামীলীগে ভিড়েছেন। ছবির বিষয়ে তিনি বলেন, ফেসবুকে ছবিটি পেয়েছি। 

    নৌকার মনোনয়ন পাওয়া নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা সান্তাহার পৌর নির্বাচনে নৌকার প্রচারনাকালে আমার অফিস আসলে তাদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাই। আর সেই ছবিটি ফেসবুক থেকে নিয়ে তারা এডিট করে আমাকে বিএনপি বানানোর চেষ্টা চালিয়ে অপপ্রচার চালাচ্ছেন। অথচ আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগ করে আসছি।

    উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু বলেন, তৃপ্তি একজন যোগ্য প্রার্থী। একারনে আমরা তাকে সমর্থন করি। সকল ষড়যন্ত্র প্রতিহত করে তিনি জয়লাভ করবে ইনশাআল্লাহ। তাছাড়া তৃপ্তির বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেসবের কোনো সত্যতা নেই। কেউ নৌকার বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একই কথা বললেন সান্তাহার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামিল হোসেন।

    জেলা আওয়ামীলীগের সদস্য ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু বলেন, তৃপ্তি উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য। প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। নৌকার জয়লাভের জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিৎ। অথচ সেখানে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা নেয়া হবে।  

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬