Journalbd24.com

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে: এসপি সুদীপ
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২১ ১৬:২৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২১ ১৬:২৬

    আরো খবর

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছে আবেদনপত্র প্রদান

    মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে: এসপি সুদীপ

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২১ ১৬:২৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২১ ১৬:২৬

    মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে: এসপি সুদীপ

    মঙ্গলবার সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধ শীর্ষক তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। পু

    লিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনীতে এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, আলোকচিত্র প্রদর্শনীর আহবায়ক গৌরাঙ্গ কুমার সাহা, সদস্য ফেরদৌস আলম, এনামুল জাহিদ তিতাস, আল আমিন, আবু সাঈদ, অমৃত লাল সরকার, তাজুল ইসলাম, ওয়ায়েছ কুরুনী মুন, সেলিম রেজা সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথি বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল এদেশের মানুষের মুক্তি সংগ্রামের ডাক। সেই ডাকে বাঙালী জাতি যার যা ছিল তা নিয়ে পাকিস্তানী হানাদার বাহীনির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ অংশ নিয়েছিল লাখো বাঙালী। সেই মুক্তিসংগ্রামে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও হাজারো  মা-বোনের সম্ভমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন। তার কন্যার হাতধরে আমরা অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বুকে লালন করে এদেশের সকল কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করতে হবে। স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে সকলকে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বগুড়াতেও সম্মুখযুদ্ধে অংশ নিয়েছে সাহসী বাঙালীরা। হানাদার বাহিনীকে রুখে দিতে শহীদ হয়েছেন অনেকে। তাই সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর সোনার বাংলা গড়ায় স্বতঃফুর্ত অংশ গ্রহন করতে হবে।

    অপরদিকে এদিন বেলা ১২টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক নাছিমা খাতুনের পরিচালনায় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, সিনিয়র সহকারী শিক্ষক রাহাত আরা বেগম, ফেরদৌস আলম, প্রভাষক অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক আবুল বাসার, প্রভাষক মাহমুদুল হাসান মামুন,  খ ম মাহমুদুল হাসান, আবু তাহের, ফুলবর রহমান, শামীম আলম। আলোচনা সভায় এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    2. ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?
    3. আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    4. খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    5. কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    6. নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    7. সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    সর্বশেষ সংবাদ
    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

     সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬