নন্দীগ্রামে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শতাধিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ৩৬ পাউন্ড কেক কাটা হয়।
শনিবার বিকেলে পৌর সদরের বাসস্ট্যান্ডে উন্মুক্তস্থানে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেদী হাসান মাফু।
সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা ফারুক আহমেদ। সভাশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।
এসময় উপজেলা জাপার যুগ্ম আহবায়ক জহুরুল হক মাস্টার, প্রভাষক আমজাদ হোসেন, মাসুদ পারভেজ, আব্দুল আজিজ মাস্টার, জাহাঙ্গীর আলম, যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, রেজাউল হক, আবুল হোসেন, জাপানেতা আছির উদ্দিন কবিরাজ, সাইফুদ্দিন তারেক, মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :