Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জামালপুরে নিজ ঘরে মিলল মা-মেয়ের গলা কাটা লাশ, ছেলে আটক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২৩:৩৮

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জামালপুরে নিজ ঘরে মিলল মা-মেয়ের গলা কাটা লাশ, ছেলে আটক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২৩:৩৮

    জামালপুরে নিজ ঘরে মিলল মা-মেয়ের গলা কাটা লাশ, ছেলে আটক

    জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দপুর এলাকায় মা-মেয়ে খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিজে ঘরের পৃথক দুটি কক্ষে তাদের দুজনকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার আলামত পাওয়া গেছে। 

    আজ শনিবার (১ জানুয়ারি) রাতে তাদের গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে মেলান্দহ থানা পুলিশ। নিহত দুজন হলেন- গোবিন্দপুর দারোয়ানপাড়া এলাকার মৃত আকমল চৌধুরীর স্ত্রী জয়ফল বেগম (৫৫) এবং তার মেয়ে স্বপ্না আক্তার (২৫)। নিহত জয়ফলের ছেলে জহুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    স্থানীয় একাধিক সূত্র জানায়, বিধবা জয়ফল বেগমের তিন ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে ওমান প্রবাসী। এক মেয়ে তার স্বামীর বাড়িতে থাকেন। বিধবা জয়ফল বেগম ও তার স্বামী পরিত্যক্তা আরেক মেয়ে স্বপ্না আক্তার তাদের ঘরের দুটি কক্ষে বসবাস করতেন। জয়ফলের আরেক ছেলে জহুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে একই বাড়িতে আলাদা ঘরে থাকতেন। দু’দিন আগে মা ও বোনের সঙ্গে ঝগড়া করে তাদের বাড়ির উঠানে বেড়া দিয়ে জহুরুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। বাড়িতে আর কেউ ছিল না। বিধবা জয়ফলের ওমান প্রবাসী ছেলে মিষ্টার দু’দিন ধরে ফোন করে তার মাকে না পেয়ে আজ শনিবার সন্ধ্যার দিকে তার মামা মানিককে তার মায়ের খোঁজ নিতে বলেন।

    মানিক ওই বাড়িতে গিয়ে জয়ফলের ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশীরা ওই ঘরের দরজা ভেঙে দুই কক্ষের বিছানায় গলা কাটা অবস্থায় মা-মেয়েকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা তাদেরকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। মা-মেয়ে খুন হওয়ার ঘটনাটি জানাজানি হলে ওই বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

    স্থানীয়রা মেলান্দহ থানায় খবর দিলে থানার ওসি এম এম ময়নুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে রাতেই ওই বাড়ি থেকে জয়ফল ও তার মেয়ে স্বপ্না আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দু’দিন আগে বাড়ি থেকে চলে যাওয়া জয়ফলের ছেলে জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারাল বটি ও দা উদ্ধার করেছে পুলিশ।

    মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মেলান্দহের গোবিন্দপুর দারোয়ানপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি ধারাল বটি-দা উদ্ধার করা হয়েছে। তবে কখন, কে বা কারা তাদেরকে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। জয়ফলের ছেলে জহুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।  

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬