Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি রাসেল আটক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৪:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৪:৫৬

    আরো খবর

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি রাসেল আটক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৪:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৪:৫৬

    বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি রাসেল আটক

    বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শুটার রাসেল আটক হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। 

    তিনি জানান, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৩-এর একটি দল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বনানী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল আহমেদকে গ্রেপ্তার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাসেল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শুটার রাসেলের বিরুদ্ধে আগে বগুড়া সদর থানায় ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

    শহরের মালগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের বিরোধের জেরে গত ২ জানুয়ারি রাতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ এবং তার সহযোগী একই সংগঠনের ওয়ার্ড কমিটির নেতা মিনহাজ হোসেন আপেল (২৮) আহত হন। 

    সন্ত্রাসীদের ছোঁড়া গুলি অরেঞ্জের চোখের নিচে এবং আপেলের পেটে লাগে। গুরুতর আহত অরেঞ্জকে পরে শজিমেক হাসপাতালের আইসিউইতে নেওয়া হয়। আর ওই হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আপেল বাড়ি ফিরে যান।

    ওই ঘটনার পরদিন অরেঞ্জের স্ত্রী স্বর্ণালী আক্তার মালগ্রামের একরাম হোসেনের ছেলে রাসেল আহমেদ (৩২), তার ছোট ভাই রাছানীসহ (২৭) ৭ জনের নাম উল্লেখ করে মোট ১২ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। পরে পুলিশ ওই মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি টিপুকে গ্রেপ্তার করে।

    এ ঘটনার পর অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামি শুটার রাসেল রাজধানীর বনানী থানা এলাকায় অবস্থান করছে।

    বীণা রানী দাস বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামি শুটার রাসেল রাজধানীর বনানী থানা এলাকায় অবস্থান করছে।

    সর্বশেষ সংবাদ
    1. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    2. আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    3. আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    4. কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    5. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    6. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    7. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সর্বশেষ সংবাদ
    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬