Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সংক্রমণ বাড়লেও হিলি চেকপোস্টে পাওয়া যায় না মেডিক্যাল টিমের সদস্যদের
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সংক্রমণ বাড়লেও হিলি চেকপোস্টে পাওয়া যায় না মেডিক্যাল টিমের সদস্যদের

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২ ১৬:৫৬

    সংক্রমণ বাড়লেও হিলি চেকপোস্টে পাওয়া যায় না মেডিক্যাল টিমের সদস্যদের

    পাশের দেশ ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়ছে হুহু করে। একইভাবে দেশেও নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। করোনার সংক্রমণরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ করোনা টেস্টের জন্য মেডিক্যাল টিম কাজ করার কথা। তবে চেকপোস্টে টিম সদস্যরা থাকেন না বলে অভিযোগ করেছেন দেশে ফেরা যাত্রীরা। স্বাস্থ্য পরীক্ষা ও টেস্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় বলেও অভিযোগ তাদের। ফোন করে মেডিক্যাল টিমের সদস্যদের ডেকে এনে স্বাস্থ্য পরীক্ষা ও করোনা টেস্ট করাতে হয় বলে জানিয়েছেন তারা। 

    হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে ভারত এখনও যাত্রী গ্রহণ না করায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী বহিগর্মন প্রক্রিয়া শুরু হয়নি। তবে এই পথ দিয়ে ভারত থেকে দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে। গড়ে প্রতিদিন ২-৩ জন করে পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরছেন। দেশে ফেরা যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে হচ্ছে।

    এরপর ইমিগ্রেশন চেকপোস্টে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর লক্ষণ থাকলে করোনা টেস্ট করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যাদের করোনা পজিটিভ হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হয়। আর যারা নেগেটিভ হচ্ছেন তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানোর নিযম চালু আছে। সম্প্রতি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে নেগেটিভ সনদ নিয়ে আসলেও পজিটিভ ধরা পড়লে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়।    

    হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রী বিমল চন্দ্র সরকার বলেন, আমরা ভারত থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসার আধা ঘণ্টার বেশি সময় হয়ে গেলেও মেডিক্যাল টিমের কেউ চেকআপ করেননি।  আমরা তাদেরকে ফোন দিয়েছি আসার জন্য। তারপরেও এখন পর্যন্ত আসছে না। অপরদিকে আমরা বাড়ি যাবো, সে কারণে দুপুর ২টার বাসের টিকিট কাটা আছে। এখানে চেকআপ শেষ করে যে কিছু একটা খাবো এরপরে গাড়িতে উঠবো, কিন্তু সেটি আর হয়ে উঠছে না। বেশি দেরি হলে তো আমাদের গাড়ি ছেড়ে চলে গেলে তো আমাদের বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে। বসে থাকা কারো কাম্য নয়। আমরা আরও ভালো সার্ভিস আশা করি।

    অপর যাত্রী শফিকুল ইসলাম বলেন, আমরা বড় একটা জার্নি করে এসেছি। কান্ত শরীর নিয়ে ভারত থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে এসে পৌঁছেছি। ঘণ্টাখানেক হযে গেলো, কিন্তু চেকপোস্টে মেডিক্যাল টেস্টের জন্য কেউ আসেনি। আর টেস্ট ছাড়া আমাদের পাসপোর্টের কার্যক্রম শেষ করছে না ইমিগ্রেশন কর্তৃপক্ষ। টেস্টের জন্য এতক্ষণ অপেক্ষা করানো কোনোমতে ঠিক না। 

    তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত মেডিক্যাল টিমের সদস্য টেকনোলজিস্ট রায়হান কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ইমিগ্রেশন চেকপোস্টে মেডিক্যাল টিমে আমাদের দায়িত্ব পালনের সময় সকাল ৯টা থেকে। কিন্তু এখানে কাজ না থাকার কারণে আমি অফিসে ছিলাম। যাত্রীরা কখনও বসে থাকেন না। সমস্যাতা শুধুমাত্র আজকে হয়েছে, নিয়মিততো আর হয় না। তবে পরবর্তীতে এমনটি আর হবে না বলেও জানান তিনি।

    হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, হিলি স্থলবন্দরের জন্য একটি মেডিক্যাল টিম সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে। একজন চিকিৎসক, একজন নার্স, দুই জন ল্যাব টেকনেশিয়ান, একজন ওয়ার্ড বয়ের সমন্বয়ে এই মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই মুহূর্তে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে খুব বেশি যাত্রী আসছে না। যেহেতু মেডিক্যাল টিমের সদস্যদের হাসপাতালে কাজ থাকে, তাই যাত্রী সংখ্যা কম থাকার কারণে মেডিক্যাল টিমের সব সদস্যকে না রেখে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়। তবে নিয়মিতভাবে এক থেকে দু’জন সদস্য উপস্থিত থাকছেন, যারা কিনা কোনও যাত্রী এলে মেডিক্যাল টিমকে ইনফর্ম করছে। সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদি এর মধ্যে কোনও কারণে সংক্রমণের সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে একাধিক মেডিক্যাল টিম করবো। প্রয়োজন হলে সার্বক্ষণিক সেই মেডিক্যাল টিম সেখানে প্রস্তুত থাকবে। এছাড়া আমিও নিয়মিত তদারকি করছি। আমাদের মেডিক্যাল টিম সেখানে ঠিকমতো কাজ করছে কিনা তার খোঁজ রাখছি।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬