Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আবারও হিলি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২ ১২:৫৭
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২ ১২:৫৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আবারও হিলি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২ ১২:৫৭
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২ ১২:৫৭

    আবারও হিলি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

    এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দ্বিগুণ বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির দাম। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। আমদানি কম হওয়ায় বাড়ছে সব সবজির দাম, বলছেন সবজি ব্যবসায়ীরা।

    মঙ্গলবার (২৫ জানুয়ার) দুপুরে হিলি বাজার ঘুরে জানা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে দ্বিগুণ। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ১০ থেকে ১৫ টাকা কেজি, আজ সেই বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। ২০ থেকে ২৫ টাকার শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। ৬ থেকে ৮ কেজি দরের মুলাই বর্তমান বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি। ২০ টাকার ফুলকপি আজ বাজারে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ১০ টাকা পিচের বাধাঁকপি বিক্রি হচ্ছে ১৫ টাকা পিচ। ২৫ থেকে ৩০ টাকা শষা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। ৮ থেকে ১০ টাকা কেজি দরের টমেটোর কেজি এখন ১৫ থেকে ২০ টাকা কেজি।
     
    এদিকে কাঁচামরিচ, আলু ও পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৫ টাকা, আলুর কেজি ১৩ থেকে ১৫ টাকা। দেশি পেঁয়াজ ২৪ ও ভারতীর পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। 
     
    হিলি বাজারে সবজি কিনতে আসা আতিকুর রহমান বলেন, কিছুদিন যাবৎ শীতকালীন সব সবজির দাম অনেক কমে গিয়েছিল। দাম কমে পাওয়া বেশি করে সব সবজি কিনেছিলাম। আজ আবার কিনতে আসছি, কিন্তু দাম তো দেখি অনেক বেশি। আলু, কাঁচামরিচ ও পেঁয়াজের কেজি আগের মতোই।  তাছাড়া সব সবজির দাম ঊর্ধ্বমুখী।
     
    একজন খেটে খাওয়া দিনমজুর রহমত আলী বলেন, শীত পড়ার পরপরি তরকারির দাম কমে গিয়েছিল। অল্প কামাই হলেও সংসারের চাহিদা অনুযায়ী খরচ করতে পারছিলাম। আজ বাজারে এসে দেখি সব সবজির দাম বেশি হয়ে গেছে। তাই হিসাব মিলাতে হিমশিম খাচ্ছি। 
     
    হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, সপ্তাহখানেক ধরে প্রায় সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। কয়েক দিনের ঠাণ্ডা আর কুয়াশার কারণে সবজির আমদানি কম হচ্ছে, যার জন্য সবজির দাম বাড়ছে।
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬