Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অবশেষে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের মেরামত কাজ শুরু
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ২০:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ২০:৩৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশেষে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের মেরামত কাজ শুরু

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ২০:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ২০:৩৭

    অবশেষে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের মেরামত কাজ শুরু

    অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে নীলফামারীর সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের (সিনেমা রোড়) তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত মেরামত কাজ।

    বুধবার সকালে এ সড়কটির মেরামত কাজের উদ্বোধন করা হয়।  সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত থেকে মেরামত কাজের শুভ উদ্বোধন করেন। 

    এ সময় সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র - ১ মো. শাহিন হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুর হোসেন, মো. জোবায়দুর রহমান শাহীন, নজরুল ইসলাম রয়েল, বেলাল আহমেদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগমসহ অন্যান্য কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

    পৌর মেয়র রাফিকা আকতার জাহান ফিতা কেটে সড়কের মেরামত কাজের শুভ উদ্বোধন করেন। পরে সেখানে বিশেষ মোনাজাত করা হয়।
     পৌরসভা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, শহরের শেরে বাংলা সড়কের তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত মেরামত কাজের দরপত্র বিজ্ঞপ্তি গত ১ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। প্রায় চার কিলোমিটার এ সড়কের মেরামত কাজের জন্য দুইটি গ্রুপে দরপত্র আহবান করা হয়েছে। এতে সর্বমোট ব্যয় বরাদ্দ  রাখা হয়েছে ২৬ লাখ ৬৩ হাজার টাকা। প্রথম গ্রুপে ৭৮০ মিটারে ১৩ লাখ ৮৯ হাজার টাকা এবং দ্বিতীয় গ্রুপে ৭৮০ -৩২১০ মিটারে ১২  লাখ ৭৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এ সড়কের মেরামত কাজ দুইটি করছে মেসার্স রিয়া এন্টারপ্রাইজ এবং হাবিব ট্রেডার্স নামের দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান। 

    সৈয়দপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, এ সড়ক মেরামত কাজের দরপত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের পর সকল প্রক্রিয়া শেষে মেরামত কাজ শুরু হলো। ঠিকাদারী প্রতিষ্ঠানকে আগামী এক মাসের মধ্যে সড়কটির মেরামত কাজ শেষ করতে হবে।

    প্রসঙ্গত, প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে শেরে বাংলা সড়কটি। শহরের এ সড়কটিতে অত্যাধুনিক সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট, চৌধুরী টাওয়ার ও শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেটসহ অনেক  বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে গত ২০১৭ সালে অর্ধ কোটিরও টাকা বেশি ব্যয়ে সড়কটি সংস্কার ও মেরামত করা হয়। কিন্তু সে সময় মেরামত ও সংস্কার কাজ নিম্নমানের ও যথাযথভাবে না হওয়ায় অল্প কিছু দিন পরই সড়কটির  খোয়া ও কার্পেটিং উঠে অসংখ্যক খানাখন্দে পরিণত হয়। বেহাল সড়কটির বেশিরভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে এ সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছিলেন। আর সড়কটির করুণ অবস্থা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল, জাতীয় দৈনিক ও স্থানীয় সাপ্তাহিক পত্র পত্রিকায় একাধিক সচিত্র প্রতিবেদন  প্রচারিত ও প্রকাশিত হয়। সর্বশেষ ওই সড়কের দুই পাশের বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে সড়কটি মেরামতের দাবিতে গত ১৮ জানুয়ারী শহরে মানববন্ধন ও দুইটি স্থানে পথসভা করা হয়েছে।   

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬