পঞ্চগড়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
পঞ্চগড়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় সভা প্রধান ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শাহ মো. সাখাওয়াত হোসেন, কনজুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব পঞ্চগড়ের সাধারণ সম্পাদক মো. নাজিমউদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক প্রমুখ। সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ মো. ইয়ামিন হোসেন স্বাগত বক্তব্য দেন। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্যের জন্যে উৎপাদন ও বিক্রয়িকতা পর্যায়ে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাবারের নমুনা পরীক্ষা, বাজার মনিটরিং, প্রশিক্ষণ প্রদান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা, উৎপাদন পর্যায়ে লাইসেন্স প্রদান কার্যক্রমে আরও যত্নশীল হওয়ার উপরে গুরুত্ব আরোপ করেন বক্তারা। বক্তারা নিরাপদ খাদ্য আইন-২০১৩ ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

পঞ্চগড় প্রতিনিধি