নন্দীগ্রামে জনপ্রিয় হচ্ছে “প্ল্যান্টডক্টর মোবাইলটিম”
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৃষি অফিস ও উপজেলার সকল কৃষকের গর্ব কৃষি কর্মকর্তা আদনান বাবুর প্রচেষ্টায় দিনদিন কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে “প্ল্যান্টডক্টর মোবাইলটিম” বুধবার সকাল ১০ টায় নন্দীগ্রামে শিমলা বাজারের পাশে তারাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চোখে পড়লো বেশকিছু লোকজনের জটলা। ভীড় এড়িয়ে কাছে গিয়ে দেখা গেল ব্যতিক্রমী এক কৃষি সেবার চিত্র।
নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবুর উদ্যোগে পরিচালিত “প্ল্যান্টডক্টর মোবাইলটিম” ভ্রাম্যমান কৃষি সেবা প্রদান করছে। অফিসের সরকারী গাড়িটিকে কৃষি বিষয়ক নানান ব্যানার, পোস্টার দিয়ে এমনভাবে মোড়ানো হয়েছে এ যেন একটি কৃষি অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের মতো করেই কৃষির নানান জরুরী এবং আধুনিক উপকরণ সমূহ পরিবহন করা হচ্ছে। যেমন সেক্স ফেরোমনফাঁদ, সীডলিং ট্রে, ফ্রুটব্যাগ, ময়েশ্চার মিটার, আঠালো ফাঁদ, এলসিসি সহ বিভিন্ন রকম আধুনিক কৃষি সরঞ্জামাদি। যেগুলো প্রদর্শনের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি চাষাবাদে আগ্রহ সৃষ্টি হচ্ছে।
প্লাস্টিকের টেবিলে একপাশে চেয়ার পেতে বসে ব্যবস্থাপত্র দিচ্ছেন প্ল্যান্টডক্টরগণ এবং অপরপাশে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন সেবাগ্রহীতাগণ। কারো হাতে কাঠালের মুচি, কারো হাতে ডালিমের ডাল, কারো বা হাতে লাউয়ের ডগা। এসবের সমস্যা সমাধানের জন্য তারা এই “প্ল্যান্টডক্টর মোবাইলটিমের কাছে এসেছেন।
সেবাগ্রহীতাদের মধ্যে একজন মোঃ আসাদুজ্জামান জানান, এই টিমের সেবা পেয়ে তিনি ভীষন খুশি। তিনি বলেন, এই রকম বিনাফি তে একে বারে ঘরের কাছে কৃষি সেবারচিত্র এই প্রথম দেখলাম। থালতা পাড়াগ্রামের কৃষক মোঃ রনজু জানান, তিনি আধুুনিক কৃষি বিষয়ে অনেক পরামর্শ পেয়েছেন এই টিমের কাছ থেকে। তেঘরী গ্রামের মাওলানা রুহুলআমিন যুক্তিবাদী জানান, বোরো ধানের বীজতলার পরামর্শ পেয়ে আমার খুব কাজে লাগলো।
উপজেলা কৃষি অফিসার মোঃ আদনানবাবুর সাথে কথা বললে তিনি জানান, নন্দীগ্রামের কৃষিতে“প্ল্যান্টডক্টর মোবাইলটিম”একটি বিশেষ কৃষক সেবাকার্যক্রম। এই টিমের প্রধান কাজ ভ্রাম্যমান কৃষি সেবা প্রদান করা। সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফসলের রোগবালাই ও পোকামাকড়ের প্রেসস্ক্রিপশন দেয়া, আধুনিক কৃষি প্রযু্িক্ত ও জাত সম্প্রসারণ, কৃষি আবহাওয়া সম্পর্কে সচেতন করা, নিরাপদ ও জৈব কৃষি উপকরণ প্রদর্শণ, কৃষি উদ্যোক্তা গঠন, কৃষি লিফলেট বিতরণসহ আধুনিক ও রপ্তানী মূখী কৃষি গড়ে তোলা।
এই মোবাইলটিমে নিয়মিত যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ নজরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার। এছাড়াও বিভিন্নসময়ে এই মোবাইলটিমে যুক্ত থেকে সেবা প্রদান করেন কৃষি বিশেষজ্ঞগণ। প্রতিসপ্তাহের একটি নির্র্দিষ্ট দিনে একটি ইউনিয়নের কৃষকদের দিনব্যাপী সেবাকার্যক্রম পরিচালিত হয়।
ইউনিয়ন পরিষদ চত্ত্বর, হাট-বাজারের পাশে, রাস্তার মোড়ে যেখানে কৃষকদের জমায়েত বেশী হয় এমন জায়গা গুলোতে ‘প্ল্যান্টডক্টর মোবাইলটিম’ কৃষি সেবাপ্রদান করে আসছে। এছাড়াও এই টিম মাঠে কর্মব্যস্ত কৃষকদের সরাসরি উপস্থিত থেকে দন্ডায়মান ফসলের বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড় দমনে পেসস্ক্রিপশনসহ কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করছে। মোবাইলটিমের গাড়িটি নির্ধারিত ইউনিয়নের বিভিন্ন রাস্তায় দিনব্যাপী চলমান থাকে। যেকোন কৃষক-কৃষানীতার কৃষি বিষয়ক সমস্যা নিয়ে হাত তুললেই থেমে যায় গাড়ী এবং কৃষি সেবাপ্রদান করে।
এ কার্যক্রমের মাধ্যমে কৃষিবিভাগ এবং কৃষকদের মাঝে সেবাআদান-প্রদানের এক নিবিড়সংযোগ স্থাপিত হয়েছে। কৃষির সাথে সম্পৃক্তসকল শ্রেনীপেশার মানুষের দোড়গোড়ায় কৃষি সেবা পৌঁছানোর পাশাপাশি আধুনিক, নিরাপদ, বানিজ্যিক কৃষি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে এই ‘প্ল্যান্টডক্টর মোবাইলটিম’।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ