Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৩৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৩৫

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৩৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৩৫

    বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

    ‘টেকসই উন্নয়ন-সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যতে বগুড়ায় বুধবার সকাল থেকে সদরের শাখারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২২।

    পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার আয়োজনে এবং মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশের অর্থায়নে দিবসটিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। উদ্বোধন পরবর্তী ইউনিয়নে সাধারণ কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতামূলক এক র‌্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যার মাধ্যমে এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক বার্তা দেয়া হয়।

    পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাঈদ এর সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান সফিক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমান সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন সময় এসেছে সাধারণ মানুষের সচেতন হওয়ার। তিনি মন্দকে সদা পরিহার করে ভালকে গ্রহণ করার লক্ষ্যে কৃষির সাথে সম্পৃক্ত সকলকে উদ্বার্ত আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে তিনি কৃষিজমি নষ্ট করে কোনভাবেই স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে কঠোর বার্তা দেন এবং ঐক্যবদ্ধভাবে সকলকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানান।

    বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পিইউপি বগুড়ার কর্মসূচী সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম, জেলার সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা হাসান সারোয়ার, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি এবং এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন পিইউপি’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে বিষমুক্ত সবজি উৎপাদন ও বিপননের গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করা হয়। একই সাথে পরিবেশ বান্ধব কৃষিতে ব্যবসায়িক গুরুত্ব সম্পর্কে আলোচকরা নানাবিধ আলোচনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬