শাজাহানপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল যন্ত্রপাতি বিতরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ প্রতিরোধে মেডিক্যাল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মেডিক্যাল যন্ত্র বিতরণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন ছান্নু ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোতারব হোসেন,উপজেলা প্রকৌশলী ইসমাঈল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার অর্থায়নে ২০১৯-২০ অর্থবছরে আওতায় ৮ লক্ষ টাকা ব্যয়ে কোভিড-১৯ প্রতিরোধে মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহ করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি