Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রাণীনগরে ৮৫%ধান রোপন শেষ হলেও এখনো নির্ধারণ হয়নি সেচ মূল্য
    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৩
    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৩

    আরো খবর

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    রাণীনগরে ৮৫%ধান রোপন শেষ হলেও এখনো নির্ধারণ হয়নি সেচ মূল্য

    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৩
    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৩

    রাণীনগরে ৮৫%ধান রোপন শেষ হলেও এখনো নির্ধারণ হয়নি সেচ মূল্য
    নওগাঁর রাণীনগরে চলতি বোরো মৌসুমে ইতি মধ্যেই ৮৫%ধান রোপন শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারীভাবে নির্ধারণ হয়নি জমিতে পানি সেচ মূল্য। এতে করে কৃষকদের নিকট থেকে ইচ্ছে মত পানি সেচের টাকা আদায়ের অভিযোগ ওঠেছে নলকূপ মালিকদের বিরুদ্ধে। ফলে ধান আবাদের শুরুতেই ক্ষতির মূখে পরছেন কৃষকরা।
     
    রাণীনগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ১৮ হাজার ৫৮৫ হেক্টর জমিতে ধান রোপন করছেন কৃষকরা। ইতি মধ্যেই প্রায় ৮৫% জমিতে ধান রোপন শেষ হয়েছে। এসব জমিতে পানি সেচ দিতে বিদ্যুৎ চালিত গভীর নলকূপ রয়েছে ৩৪৬টি এবং ডিজেল চালিত গভীর নলকূপ রয়েছে ৮টি। এছাড়া বিদ্যুৎ চালিত অগভীর নলকূপ রয়েছে ২৮০টি ও ডিজেল চালিত অগভীর নলকূপ রয়েছে এক হাজার ৭৫০টি এবং বিদ্যুৎ চালিত এলএলপি নলকূপ রয়েছে ২০ টি। এর মধ্যে বরেন্দ্র বহুমূখী প্রকল্পের আওতায় গভীর নলকূপ রয়েছে ২৫৬টি। এছাড়া প্রায় সবগুলোই ব্যক্তিমালিকানা আওতায় পরিচালিত হচ্ছে নলকূপগুলো । 
     
    সংশ্লিষ্ঠ সুত্র মতে,গত দুই বছর আগে ২০২০/২১ইং সালের জন্য মাটির প্রকার ভেদে ধানের জমিতে পানি সেচে উপজেলার ৮টি ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক সরকারী মূল্য নির্ধারণ করা হয়।এর পর ২০২২ সালে নতুন করে আর কোন মূল্য নির্ধারণ করা হয়নি। কৃষকরা বলছেন,অনেক নলকূপ মালিকরা গত বছরের মূল্য তালিকা অনুযায়ী টাকা আদায় করছেন আবার কোথাও কোথাও বেশি দরে পানি সেচের টাকা আদায় করছেন । উপজেলার কালীগ্রাম ইউনিয়নে বিদ্যুৎ চালিত গভীর নলকূপের সেচ মূল্য নিধারণ করা হয়েছে সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা বিঘা এবং ডিজেল চালিত গভীর নলকূপে সেচ মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ এক হাজার ৮০০টাকা 
    বিঘা।
     
    কিন্তু ওই ইউনিয়নের অলংকার দিঘী গ্রামের কৃষক ফজলুল হক,খোরশেদ আলমসহ আরো কৃষকরা জানান,ডিজেল চালিত গভীর নলকূপের মালিক সিরাজুল ইসলাম গত বছরই সরকারী নির্দেশনা উপেক্ষা করে দুই হাজার ৫০০টাকা বিঘা সেচের দাম নিয়েছেন। ধান রোপন শুরু 
    করেছি,শেষ হলেই এবার দুই হাজার ৭০০ টাকা বিঘা পানি সেচের দাম নিবে এমনটায় ঘোষনা দিয়েছে। ওই নলকূপের মালিক সিরাজুল ইসলাম বলেন,তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা দুই হাজার ২০০ থেকে ৫০০ টাকা নিয়েছি। এবার এখন পর্যন্ত দর নির্ধারণ করা হয়নি।
     
    বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামের কৃষক মজনুর রহমান বলেন,এবার দুই হাজার টাকা বিঘা পানি সেচের টাকা দিয়েছি। মিরাট ইউনিয়নের বড়খোল গ্রামের কৃষক জালাল উদ্দীন বলেন,গত বছর এই মাঠে বিদ্যুৎ চালিত গভীর নলকূপে এক হাজার ৫০০ টাকা বিঘা সরকারী দর থাকলেও সেখানে দুই হাজার ৬০০ টাকা বিঘা নিয়েছে। এবছর অতিরিক্ত দুইশত টাকা ধরে দুই হাজার ৮০০ টাকা নিচ্ছে। এছাড়া অধিকাংশ নলকূপ মালিকরা গত বছরের চাইতে এমৌসুমে পানি সেচের দাম বেশি নিচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা। কৃষকরা বলছেন,শুরুতেই যদি আমরা লোকসানে পরি তাহলে ধানের আবাদ করে লোকসান ছাড়া লাভ করতে পারবোনা। তাই কৃষকের সার্থে সংশ্লিষ্ঠদের প্রতি বিষয়গুলো ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
     
    তবে নলকূপ মালিকরা বলছেন,ডিজেলের দাম,বিদ্যুতের দাম বেরেছে,শ্রমীকের মজুরি বৃদ্ধি পেয়েছে ফলে পানি সেচের দাম বেশি নিতে হচ্ছে। চলতি মৌসুমে পানি সেচের মূল্য এখনো নির্ধারণ হয়নি জানিয়ে রাণীনগর উপজেলা সেচ কমিটির সদস্য সচিব বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী (অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত) আলী হোসেন বলেন,চলতি মৌসুমে পানি সেচের মূল্য নির্ধারণের জন্য একটি কমিটি হয়েছিল এমনটাই শুনেছিলাম। কিন্তু এর পর কি হয়েছে সেটা ইউএনও বলতে পারবেন।
     
    এব্যাপারে রাণীনগর উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন,নতুন দর নির্ধারণ না হওয়া পর্যন্ত আগের দরেই টাকা নিবে নলকূপ মালিকরা। তার পরেও পানি সেচের দাম সরকার নির্ধারিত দরের চাইতে যদি কেউ বেশি নেয় তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬