Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়ার পোড়াদহ্ ওয়ান্ডার্স ক্লাব চ্যাম্পিয়ন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৯:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৯:৩৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়ার পোড়াদহ্ ওয়ান্ডার্স ক্লাব চ্যাম্পিয়ন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৯:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৯:৩৭

    পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়ার পোড়াদহ্ ওয়ান্ডার্স ক্লাব চ্যাম্পিয়ন

    দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী  ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আর এ ফুটবল টুর্নামেন্টে রানার্স-আপ হয় চুয়াডাঙ্গা উক্ত  খেলোয়াড় একাদশ। সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের বেলাইচন্ডী বাস স্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।

    শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা উক্ত  খেলোয়াড় একাদশ বনাম কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাওন দলের পক্ষে প্রথম গোলটি করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। খেলার দ্বিতীয়ার্ধে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের নাইজেরিয়ান খেলোয়াড় সামছি দলের পক্ষে আরো একটি গোল করে। তীব্র উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরু থেকে শেষ অবধি চুয়াডাঙ্গা উক্ত  খেলোয়াড় একাদশ  দল তাদের পক্ষে গোল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ২-০ গোলে চুয়াডাঙ্গা উক্ত  খেলোয়াড় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

    টুর্নামেন্টে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের শাওন ম্যান অব দ্য ম্যাচ এবং একই দলের নাইজেরিয়ান খেলোয়াড় সামছি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
    গতকাল শুক্রবারের ফাইনাল খেলাটি পরিচালনা করেন নীলফামারীর সুনামধারী রেফারী ভুবন মোহন তরফদার।আর টিআই সামী এবং রওশন কবীর সহকারি রেফারি ছিলেন। এ টুর্নামেন্টের প্রতিটি খেলায় ধারা বর্ণনা করেন দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তপু।
    গতকাল শুক্রবার পার্বতীপুরের বোলাইচন্ডীর ঐতিহ্যবাহী মনপুরা মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শকের আগত ঘটে। ফাইনাল খেলা দেখতে আগত দর্শকরা খেলার শুরু থেকে শেষ অবধি তীব্র উত্তেজনাপূর্ণ  খেলাটি  উপভোগ করে অনেক আনন্দ লাভ করেন।
     খেলা শেষে  টুর্নামেনেটের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক। বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি এ কে এম খুরশীদ আলম মজনু’র সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আমজাদ হোসেন,  যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক সরদার, বেলাইচন্ডী  ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল মোমিনিন মোমিন ও  মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুকশানা বারী রুকু প্রমুখ।
    সমাপণী অনুষ্ঠানে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের ট্রফি ও এক লাখ টাকা প্রাইজমানি এবং চুয়াডাঙ্গার উক্ত খেলোয়াড় একাদশকে রানার্স-আপ দলের  ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক ওই ট্রফি ও প্রাইমানি চেক তুলে দেন। টুর্নামন্টের সমাপণী অনুষ্ঠানের বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মো. বাবর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।                                                                                 
    প্রসঙ্গত,  গত ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বেলাইচন্ডী  ইয়ং সোসাইটি  কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পঞ্চম আসরে রাজশাহী, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জয়পুরহাট সহ মোট আটটি ফুটবল দল অংশ গ্রহণ করছে। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ফাইনাল খেলা ও ট্রফি বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬