Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দুর্ভোগ, হিলির জনস্বাস্থ্যের টিউবওয়েলে পড়ে না পানি
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২২
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    দুর্ভোগ, হিলির জনস্বাস্থ্যের টিউবওয়েলে পড়ে না পানি

    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২২
    হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২২

    দুর্ভোগ, হিলির জনস্বাস্থ্যের টিউবওয়েলে পড়ে না পানি

    পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের পানির অভাব দুর করতে এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকার জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলা-পৌর এলাকায় স্থাপন করেছে টিউবওয়েল। কিন্তু দিনাজপুরের হাকিমপুরে (হিলি) উপজেলার প্রায় অধিকাংশ টিউবওয়েলগুলো বিকল হয়ে পড়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও মেরামত হয় না, অভিযোগ সুবিধা ভোগীদের।

     
    শনিবার হাকিমপুর (হিলি) উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা ঘুরে দেখা যায়, সরকারের "সমগ্র দেশের নিরাপত্তা সহকারী প্রকল্পের" ৭৮ টি টিউবওয়েল স্থাপন হয়েছে এই উপজেলায়। কিন্তু প্রায় টিউবওয়েলগুলো বিকল হয়ে পড়ে আছে। অনেক টিউবওয়েল দিয়ে পানি বেড় হয় না আবার কোনগুলো একেবারে অকেজো হয়ে আছে। 
     
    টিউবওয়েলগুলো মুলত যেসব এলাকায় মানুষ অভাবি ঐসব এলাকায় স্থাপন করেন সরকার। টিউবওয়েলগুলো স্থাপন করার পর আর কোন খোঁজ-খবর রাখেন না উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর কিংবা ঠিকাদাররা। তাইরে নাইরে করে বসানো হয়েছে এসব টিউবওয়েল। অনেক টিউবওয়েল বসানোর সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে গেছে। সুবিধা ভোগীরা বারংবার অভিযোগ করেও কোন মেরামত হয় না। 
     
    উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বাগডড় গ্রামের সুবল চন্দ্র বলেন, আমাদের পূজা মন্দিরে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি টিউবওয়েল বসানো হয়েছে। বসানোর সপ্তাহখানেক পর আর পানি উঠে না। আমরা কয়েক বার নিজ খরচে ঠিক করেছি। কিন্তু তারপরও নষ্ট হয়ে গেছে। উপজেলা জনস্বাস্থ্য দপ্তরে অভিযোগ করলে, এই দিচ্ছি, দিবো বলে থাকে, কিন্তু আজ পর্যন্ত টিউবওয়েলটি মেরামত করে দেয় না।
     
    উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের অধিকাংশ জনস্বাস্থ্যের দেওয়া টিউবওয়েলগুলো বিকল হয়ে পড়ে আছে, মেরামত করার কোন বালাই নেই। আমি উপজেলায় মাসিক মিটিংয়ে ইউএনও মহোদয়ের মাধ্যমে বলেছিলাম, কিন্তু কোন কাজ হয়নি। টিউবওয়েলগুলোর দ্বারা অনেক মানুষ উপকৃত হয়। আশা করছি টিউবওয়েলগুলো অতি সত্তর মেরামত হউক। 
     
    হিলি বাজারের একজন দোকানদার লুৎফর রহমান বলেন, বাজারের দক্ষিণ পাশে সাইকেল হাটিতে একটি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, এর কোন মেরামত নেই। হাটের দিন হাজারও মানুষের টিউবওয়েলটি প্রয়োজন হয়, পথচারীদেরও অনেক প্রয়োজন হয়ে। যদি টিউবওয়েলটি ঠিক হতো তাহলে মানুষের অনেক উপকার হতো। 
     
    হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, পৌর বাজারের দক্ষিণ পাশের টিউবওয়েলটি জনস্বাস্থ্য অধিদপ্তরের, এটি তারা দেখবেন। তবে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগত করবো, তারা যেন টিউবওয়েলগুলো মেরামত করে দেন।
     
    হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, অসহায় গরীব মানুষদের সুবিধার জন্য সরকার উপজেলার বিভিন্ন এলাকায় জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে টিউবওয়েলগুলো বসানো হয়েছে। তবে উপজেলার বিভিন্ন স্থানের লোকজন টিউবওয়েলগুলো বিকল হয়ে আছে, অভিযোগ আমাকে দিয়েছে। ইতিমধ্যে আমি উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, বিকল হওয়া টিউবওয়েলগুলো যেন দ্রুত মেরামত করা হয়।
     
    এবিষয়ে হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা এসএম রায়হান হোসেন বলেন, উপজেলার কোন স্থান থেকে টিউবওয়েল বিকল হয়েছে, আমাদের নিকট কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তা মেরামত করা হবে।
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬