Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • এইচএসবিসি ও টিএমএসএস’র মধ্যে সামাজিক ঋণ বিষয়ক চুক্তি স্বাক্ষর
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:৩১
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:৩১

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এইচএসবিসি ও টিএমএসএস’র মধ্যে সামাজিক ঋণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:৩১
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:৩১

    এইচএসবিসি ও টিএমএসএস’র মধ্যে সামাজিক ঋণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

    হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) এবং টিএমএসএস’র মধ্যে সামাজিক ঋণ বিষয়ক চুক্তি স্বাক্ষর গত মঙ্গলবার বগুড়ায় মম ইন হোটেলের কনফারেন্স হলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। যা এইচএসবিসি কর্তৃক বাংলাদেশে প্রথম।

    উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এইচএসবিসি পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিসান শামসাদ ও টিএমএসএস’র পক্ষে প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিভিন্ন সামাজিক সমস্যা ও চ্যালেঞ্জগুলোকে প্রশমিত করার জন্য সামাজিক ঋণ নীতিমালার আওতায় এইচএসবিসি বিশ্বব্যাপি এই ঋণ কার্যক্রম পরিচালনা করে।

    অনুষ্ঠানে এইচএসবিসি ব্যাংকের সিইও মোঃ মাহবুব উর রহমান বলেন, সারা বিশ্বব্যাপি এইচএসবিসি সবুজ অর্থনীতি, সবুজ কর্মসংস্থান, সবুজ পরিবেশ রক্ষার লক্ষ্যে অর্থায়ন করে। আর টিএমএসএস এর নামের সাথেই সবুজ যুক্ত। এইচএসবিসি ও টিএমএসএস’র সামাজিক ঋণ কর্মসূচী শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশে দারিদ্রতা দূরীকরণ ও সবুজ অর্থনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। এইচএসবিসি এর কান্ট্রি হেড কেভিন গ্রীন বলেন, টিএমএসএস-কে পার্টনার হিসাবে পেয়ে আমরা গর্বিত। টেকসহিতা আমাদের ডিএনএর অংশ।

    টিএমএসএস এর মাধ্যমে এইচএসবিসি পরিবেশ সম্মত ও টেকসই সামাজিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শেখ মোঃ সেলিম বলেন, টিএমএসএস মহিলাদের দুই হাতকে শক্তিশালী  করে দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবে।টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন বিশ্বব্যাপী নন্দিত একটি ব্যাংকের পার্টনার হতে পেরে টিএমএসএস গর্বিত। এই পার্টনারশীপ বাংলাদেশের সামাজিক উন্নয়নে মাইলস্টোন হয়ে থাকবে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-৩ সোহরাব আলী খান, টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, ন্যাশনাল এগ্রো কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে  উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয়। উল্লেখ্য এইচএসবিসি সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের অর্থায়নে বগুড়ায় আগত উক্ত প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা বগুড়ায় রোগীদের সেবার জন্য একটি অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেছেন। এ ছাড়াও তারা  বগুড়ায় টিএমএসএস’র ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬