Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি, বিক্ষোভে উত্তেজনা
    নন্দীগ্রাম বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩৪
    নন্দীগ্রাম বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩৪

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি, বিক্ষোভে উত্তেজনা

    নন্দীগ্রাম বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩৪
    নন্দীগ্রাম বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২২ ২৩:৩৪

    নন্দীগ্রামে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি, বিক্ষোভে উত্তেজনা

    বগুড়ার নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের নতুন কমিটিতে মুক্তার হোসেন বকুলকে সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র শাহেরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার ৪৮ ঘন্টা পরই আরেকটি স্ব-ঘোষিত পাল্টা কমিটিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

    রোববার সকালে ও বিকেলে দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ হয়েছে। এদিকে পাল্টা কমিটির বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন জেলার নেতারা।

    দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৫ জানুয়ারি বিকেলে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু, উপজেলার নেতারাসহ পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার নেতারা উপস্থিত থাকলেও পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান উপস্থিত ছিলেন না। যার কারণে নেতৃবৃন্দ প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কাছ থেকে সভাপতি পদে বকুল ও সম্পাদক পদে শাহেরুলের নামের প্রস্থাব গ্রহণ করেন। সম্মেলনে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। নতুন কমিটি পরে ঘোষণা করা হবে জানিয়ে ওইদিন জেলার নেতারা চলে যান। গত শুক্রবার জেলা আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা পৌর শাখার নতুন কমিটিতে বকুলকে সভাপতি এবং শাহিরুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে বিজ্ঞপ্তি দেন। নতুন কমিটি ঘোষণার ৪৮ ঘন্টা পর গতকাল রোববার সকালে আরেকটি পাল্টা কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হাসান। পাল্টা কমিটিতে আব্দুর রাজ্জাক প্রামানিককে সভাপতি, আব্দুর রাজ্জাক মন্ডলকে সাধারণ সম্পাদক ও তারেক মাহমুদ ডিউকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। নেতারা বলছেন, তারা কেউই পৌর আওয়ামী লীগের সদস্য নন। উপজেলা কমিটির সহ সভাপতি ব্যক্তিগতভাবে কমিটি ঘোষণা করতে পারেন না। দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নেওয়ায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা। পাল্টা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামানিক এ কমিটির বিষয়ে কথা বলতে রাজি হননি। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিগতসময়ে এরাই পাল্টা কমিটি করেছিল। একদশক পর তারা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিযোগিতায় মেতেছে। বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অবহিত করা হয়েছে।

    এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, পাল্টা কমিটির বিষয়ে শুনেছি। এবিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

    নন্দীগ্রাম থানার ওসি হাসান আলী বলেন, আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। তবে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।  

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬