Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ২০তম চাইল্ড পার্লামেন্ট উপলক্ষে শিশুদের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪৩

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২০তম চাইল্ড পার্লামেন্ট উপলক্ষে শিশুদের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪৩

    ২০তম চাইল্ড পার্লামেন্ট উপলক্ষে শিশুদের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু

    “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা এবং শিশু সুরক্ষা” প্রতিপাদ্যতে আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এর ২০তম চাইল্ড পার্লামেন্ট কে সামনে রেখে ৬৪ জেলার এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট সদস্যদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে ২ দিন ব্যাপী প্রস্তুতিমূলক অধিবেশন-২০২২।

    ইয়েস বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রজেক্ট এর আওতায় ঢাকার আদাবর উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি) তে রবিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রস্তুতিমূলক সভায় ৬৪ জেলার শিশু সাংসদরা তাদের নিজ নিজ জেলার শিশুদের পক্ষে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিবেন। 
     
    সভায় সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিশুদের প্রতিনিধি হিসেবে কথা বলেন চাইল্ড পার্লামেন্টের স্পীকার মরিয়ম আক্তার জিম, ডেপুটি স্পীকার যথাক্রমে প্রদীপ্ত রায় সরকার ও জিনিয়া আক্তার সুইটি, প্যানেল ডেপুটি স্পীকার যথাক্রমে আসিফ মাহমুদ ও মাহবুবা তাবাস্সুম ইমা। এছাড়াও শিশুদের বিভিন্ন দলীয় কাজের মাধ্যমে তাদের সাথে পালার্মেন্ট সম্পর্কিত নানা বিষয় আলোচনা করেন এনসিটিএফ কেন্দ্রীয় সভাপতি মুহতাসিম তাহমিদ এবং সাধারণ সম্পাদক প্রিয়ন্তি ত্রিপুরা। ২দিন ব্যাপী এই প্রস্তুতিমূলক অধিবেশনে শিশুদের সাথে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে কথা বলাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সার্বক্ষণিক সহযোগিতায় রয়েছেন প্লান ইন্টারন্যাশনাল এর ওয়াই মুভস প্রজেক্ট এর ম্যানেজার রাজিয়া সুলতানা, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সৈয়দা হুসনে কাদেরি, সেভ দ্য চিলড্রেন এর পক্ষে ডেপুটি ম্যানেজার আবু জাফর মোহাম্মদ হুসাইন, অপরাজেয় বাংলাদেশের পক্ষে প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে ওয়াহিদ নেওয়াজ এবং ক্যাপাসিটি ব্লিডিং অফিসার তৌহিদুল ইসলাম।
     
    বিগত ১৯ বছরের সফল ধারাবাহিকতায় এবারও সারা বাংলাদেশের ৬৪ জেলার শিশু প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ তম চাইল্ড পার্লামেন্ট প্রসঙ্গে ইয়েস বাংলাদেশের প্রজেক্ট অফিসার শামীম আহম্মেদ জানান, করোনাকালীন প্রতিবন্ধকতায় গত বছর ভার্চুয়ালি চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এইবার কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রতি গুরুত্ব দিয়ে আগামী ১ মার্চ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্র আগাঁরগাও তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ তম চাইল্ড পার্লামেন্ট যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম এ মান্নান, এমপি। উক্ত পার্লামেন্টে শিশুরা নিজ নিজ জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। একই সাথে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা এবং শিশু সুরক্ষা সম্পর্কিত বিষয়ে শিশুরা জাতীয় পর্যায়ে সারাদেশের শিশুদের প্রতিনিধিত্ব করবেন। 
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬