রাণীনগরের ৮টি ইউনিয়নে“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে “মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি উইনিয়নে একযোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা সদরের খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের আয়োজনে এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো । এছাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,ইউনিয়ন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছামছুর রহমান, মুক্তিযোদ্ধা শরিফ উদ্দীন,মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক এবং তরুণ প্রজন্মের পক্ষে আব্দুল আজিজসহ অত্র ইউনিয়নের সচিব আব্দুর রাজ্জাক ও সদস্য/সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন। একই সময়ে কালীগ্রাম, একডালা, বড়গাছা, মিরাট, কাশিমপুর, পারইলসহ ৮টি ইউনিয়নেই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি