শিবগঞ্জ কিচকের ট্রাক শ্রমিক নেতার হত্যাকারীদের গ্রেফতারে দাবীতে মানব বন্ধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দর ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বু
ধবার কিচক বন্দরের জয়পুরহাট-মোকামতলা সড়ক অবরোধ করে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
মানব বন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আন্তজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বগুড়ার কার্যকারী সভাপতি রাসেল মন্ডল, সহ-সভাপতি ইজান আলী, দোযা ফকির, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আফজাল হোসেন, ধর্মীয় সম্পাদক রাজু আহমেদ, কার্য নির্বাহী সদস্য মতিন মিয়া, আনারুল ইসলাম আনার। অন্যান্যদের মধ্যে বগুড়া বারের সিনিয়র আইনজীবি অ্যাড আব্দুল বাছেদ, অ্যাডঃ আব্দুল ওহাব, ডা. এইচ.এম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, মহাসিন আলী, আনিছুর রহমান, রাব্বীন মিয়া, সামছুল ইসলাম, মামুন পাটোয়ারী, আক্কাসুর রহমান সান্নান, তারেক প্রমুখ।
বক্তরা বলেন, সন্ত্রাসীদের মোদক দাতা, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও খুনি ইয়াকুব আলী খাঁ এবং আবু সাঈদ বাহিনী কর্তৃক শ্রমিক নেতা শহিদুল ইসলাম কে নির্মম ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে ইয়াকুব ও আবু সাঈদ বাহিনী। অবিলম্বে এজাহার ভুক্ত আসামীদের কে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান তারা এবং ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে তারা কঠোর আন্দোলনের যাওয়ার ঘোষনা দেন মানব বন্ধনকারী এলাকাবাসী।
মানব বন্ধন চলাকালীন সময় ঘটনাস্থলে গিয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, অচিরেই হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আপনারা আইন হাতে তুলে নিবেন না রাস্তার প্রতিবন্ধকতা তুলে নিন । তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন, আপনার শান্ত থাকুন, হত্যাকারী যেখানে থাক, তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি কিচক বাজারে শ্রমিক নেতা শহিদুল ইসলাম কে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ ২ জন কে আটক করেলও মামলার প্রধান প্রধান আসামীদের গ্রেফতার হয়নি। আটকৃতরা হলেন, তারিকুল (৩৪) ও আমিরুল (৪০)।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ