শাজাহানপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গোহাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু'র সভাপতিত্বে আলোচনাসভা অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এ সময় অন্যোন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন আওয়ামী সভাপতি ইউসুফ আলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,গোহাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন কুমার মুক্তি,সাধারণ সম্পাদক আরিফুল রহমান,গোহাইল ইউপি সদস্য ফরিদ উদ্দিন,রায়হান আলী,আবু বক্কর,আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন,শাহজাহান আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ