আদমদীঘির নশরৎপুর ইউনিয়ন কৃষক লীগের মতবিনিময় সভা
বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়ন কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক আজাদ, আদমদীঘি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল হামিদ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা শাহিন কাদির জোয়ারদার, সদস্য বজলার রহমান বকুল।
নশরৎপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক আনছার আকন্দের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সঞ্জয় সরকার, যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম রশিদসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি