Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২২ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২২ ১৩:৫৯

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২২ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২২ ১৩:৫৯

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৩০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (৪ মার্চ) সকাল ৭টা থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পর্যন্ত কয়েকভাগে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী যাত্রীরা।

    শুক্রবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহরুল হক বলেন, এখন যান চলাচল স্বাভাবিক। তবে দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় মহাসড়কে গাড়ির জট লেগে যায়। এতে যান চলাচল স্বাভাবিক হলেও গাড়ি চলছে ধীরগতিতে।

    এদিকে, দীর্ঘ যানজটে যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী যানবাহন আটকে থাকায় চমর ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকালে সড়কের ইলিয়টগঞ্জ এলাকায় একটি লরি দুর্ঘটনায় উদ্ধার কাজের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

    তবে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহরুল হক বলেন, ইলিয়টগঞ্জ এলাকায় মহাসড়কের দুইমুখী লেনে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কের চান্দিনা এলাকায় সড়ক ও জনপথ বিভাগ এক লেক বন্ধ রেখে সড়ক সংস্কার করছে। এতে ওই এলাকায় দুইমুখী গাড়ি এক লেন দিয়ে চলাচল করছে। আর শুক্রবার ছুটির দিনে মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন মহাসড়কে যানজট নেই, গাড়ি চলাচল স্বাভাবিক। তবে কিছুটা ধীরগতি রয়েছে যান চলাচলে।

    কুমিল্লার চান্দিনার সংবাদকর্মী সাদেক হোসেন বলেন,  মহাসড়কে সকাল থেকেই তীব্র যানজট। আমি সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে চান্দিনা বাসস্টেশন থেকে বাসে উঠেছি। সকাল সাড়ে ১০টায় পৌঁছেছি চান্দিনার নূরীতলা এলাকায়। ১০ কিলোমিটার পথ পার হতে সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

    ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী মাসুদ কামাল বলেন, গৌরীপুর এসে যানজটে পড়তে হয়েছে। গাড়ি কোনো দিকে যায় না। সাড়ে ৩ ঘণ্টার জ্যামে আটকে ছিলাম।

    জোবায়ের হোসেন নামে কুমিল্লামুখী আরেক যাত্রী জানান, ভোরে ঢাকা থেকে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছি। ইলিয়টগঞ্জে এসে তিন ঘণ্টা বাস থেমে আছে। আজ চমর ভোগান্তিতে পড়েছি।

    ট্রাক চালক আবদুল মান্নান বলেন, সকাল ৮টায় কুমিল্লা থেকে মাল নিয়ে ঢাকার দিকে রওনা হয়েছি। প্রায় ৫ ঘণ্টা জ্যামে ছিলাম। চমর ভোগান্তি পোহাতে হয়েছে। এখনো সড়কে থেমে থেমে জ্যাম আছে। আর গাড়ি চলছে ধীরগতিতে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬