Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ধুনটে আ. লীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:২৮

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ধুনটে আ. লীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৪:২৮

    ধুনটে আ. লীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

    বগুড়ার ধুনট উপজেলায় সম্মেলন ঘিরে উভয় পক্ষের মধ্যে সহিংস ঘটনায় এমপি পুত্রসহ আওয়ামী লীগের শীর্ষ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালের দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ধুনট থানায় পৃথকভাবে এ মামলা দায়ের করেন।

    এ মামলায় এক পক্ষের বাদি হয়েছেন উপজেলার ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাকুড়িহাটা গ্রামের গাজিউর রহমান। ওই মামলায় সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহসীন আলমসহ ৪১ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

    অপর পক্ষের মামলায় বাদি হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ধুনট সদরপাড়ার মাইদুল ইসলাম রনি। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনসহ ২৯ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

    মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের পক্ষের দলীয় নেতাকর্মীরা ৯ মার্চ সকালের দিকে ধুনট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সম্মেলনের আয়োজন করে। সেখানে ধুনট ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে সম্মেলনের আয়োজন করে।   

    কিন্তু সম্মেলন অনুষ্ঠানের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলমের পক্ষের দলীয় নেতাকর্মীরা সম্মেলন অনুষ্ঠানে হামলা চালায়। এসময় সম্মেলনবিরোধী ক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে চেয়ার, টেবিলসহ ডেকোরেটরের আসবাব ভাংচুর করেন।

    এ ঘটনায় উভয় পক্ষই ১০ মার্চ ধুনট থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। পুলিশ পৃথক দুটি অভিযোগ তদন্ত করে সোমবার নিয়মিত মামলা হিসেবে থানায় রেকর্ডভুক্ত করেছে।  

    এ বিষয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক বলেন, থানায় মামলা দায়ের বিষয়টি জানতে পেরেছি। তবে দায়ের করা মামলাটির আরজির কোনো সত্যতা নেই।

    বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আসিফ ইকবাল সনি বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে একটি বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি। কিন্ত ওই ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। তারপরও রাজনৈতিক প্রতিহিসংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা আরজি দিয়ে মামলা দায়ের করা হয়েছে।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পৃথক দুই মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬