Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে বর্বরোচিতভাবে পিটিয়ে আহত করেছে প্রতিষ্ঠানটির পরিচালক
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২২:৫১
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২২:৫১

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে বর্বরোচিতভাবে পিটিয়ে আহত করেছে প্রতিষ্ঠানটির পরিচালক

    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২২:৫১
    কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২২:৫১

    ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে বর্বরোচিতভাবে পিটিয়ে আহত করেছে প্রতিষ্ঠানটির পরিচালক

    ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে পৈশাচিক ও বর্বরোচিত ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করেছে ওই প্রতিষ্ঠানটির পরিচালক। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২০ মার্চ) বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সোনামনি আইডিয়াল স্কুলে। আহত শিক্ষার্থী রাফিউল হাসান হিমেলকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের পরিচালক দক্ষিণ কেশবা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আছেন বলেও জানা গেছে।  

    ঘটনার পর থেকে ওই পরিচালক লাপাত্তা। তাৎক্ষনিক ওই শিক্ষার্থীকে নিয়ে তার বাবা আঃ রউফ সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী জানাতে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর কাছে যান। 
     
    কিশোরগঞ্জ উপজেলার গদা গ্রামের আঃ রউফের পুত্র রাফিউল হাসান হিমেল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সোনামণি আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। প্রতিদিনের মত রবিবারও স্কুলে বিকালে স্পোশাল ক্লাস করছিল। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক আলী আকবর ক্লাসে প্রবেশ করে সকল শিক্ষার্থীকে জিজ্ঞাসা করে তোমরা কারা কারা ম্যাসেঞ্জার চালাও। যারা ম্যাসেঞ্জার চালায় তাদেরকে দাড়াতে বলে। ক্লাসের অনেক শিক্ষার্থী দাড়ালেও হিমেলসহ কয়েকজন ছাত্র দাড়ায়নি। এসময় পাশে থাকা এক শিক্ষক হিমেলকে দেখিয়ে বলেন- এও মোবাইল চালায়। এসময় পরিচালক আলী আকবর হিমেলকে বাশের বেত দিয়ে বেধড়ক মারপিট করে। এতে হিমেলের পিঠে, ঘাড়ে ও হাতে রক্তাক্ত জখম হয়। স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা আহত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় মুন্সিপাড়া মোড়ে তার বাবার সাথে দেখা হয়। এ সময় হিমেল তার পড়নের শার্ট খুলে তার বাবাকে জখম দেখালে লোকজন জড়ো হতে থাকে। এসময় জখম দেখে উপস্থিত লোকজন বলতে থাকে- ওই পরিচালক নরপিশাচ। পৈশাচিক ও বর্বরোচিত ভাবে কোন ছাত্রকে এভাবে কেউ মারপিট করে। তার বাবা আহত ছেলেকে নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর কাছে সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী জানানোর জন্য যান। পরে ওই শিক্ষার্থীকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় ভর্তি করা হয়। 

    শিক্ষার্থী রাফিউল হাসান হিমেল বলেন- রবিবার বিকালে স্পোশাল ক্লাশ চলাকালীন সময়ে মোবাইল চালা নিয়ে প্রতিষ্ঠান পরিচালক আলী আকবর আমাকে বাশের বেত দিয়ে অর্তকিতভাবে বেধড়ক মারপিট শুরু করে। আমি অনেক অনুনয়, আকুতি-মিনতি করলেও তার মারপিটের মাত্রা কমার চেয়ে বাড়তে থাকে।   

    হিমেলকে এমন পৈশাচিক ও বর্বরোচিত নির্যাতনের সুষ্ঠু বিচার ও ওই পরিচালককে দ্রুত গ্রেফতার চান হিমেলের বাবা আঃ রউফ ও তার পরিবার। হিমেলের বাবা বলেন, মা মরা আমার ছেলেটাকে যেভাবে মারপিট করেছে, তা বর্বরোচিত। হিমেলকে যে নির্যাতন করেছে তাকে দ্রুত আইনের আওতায় এনে তার বিচার চাই আমি। তার বাবা এও বলেন- আমার ছেলেকে উদ্দ্যোশে প্রণিতভাবে মারপিট করা হয়েছে।

    এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য সোনামনি আইডিয়াল স্কুলের পরিচালক আলী আকবরের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ছাবির হোসেন সরকার জানান, ওই প্রতিষ্ঠানের ছাত্রকে রবিবার সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তার পিঠে ও হাতে রক্তাক্ত জখম রয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান- আহত শিক্ষার্থীকে নিয়ে তার বাবা আমার কাছে এসেছিল। যেহেতু মারপিটের ঘটনা তাই তাকে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি। এছাড়া ওই পরিচালক একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে আছেন বলে শিক্ষার্থীর বাবা আমাকে অভিযোগ জানিয়েছেন। তাই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬