Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সমগ্র পৃথিবীর কাছে একটি উদাহরণ
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:৪৩
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:৪৩

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সমগ্র পৃথিবীর কাছে একটি উদাহরণ

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:৪৩
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ২৩:৪৩

    দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সমগ্র পৃথিবীর কাছে একটি উদাহরণ

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে। এটি সমগ্র পৃথিবীর কাছে একটি উদাহরণ। পৃথিবী অবাক বিস্ময়ে বাংলাদেশের প্রশংসা করে, শেখ হাসিনার প্রশংসা করে। করোনা মহামারীর মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে। করোনা মহামারীর মধ্যেও মাথাপিছু আয় যেভাবে বেড়েছে এটি আজ পৃথিবীর সামনে উদাহরণ। আর এই অগ্রগতি ও মানুষের সুখ শান্তি বিএনপির পছন্দ হয় না। বিএনপি নেতারা নয়াপল্টনের অফিসের সামনে বসে সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়। ফখরুল সাহেব বক্তব্য দিচ্ছেন দেশের মানুষ ভাল নাই, দেশের মানুষ সুখে নাই। রিজভী সাহেব বলেন দেশের মানুষ ভাল নাই। গত পরশুদিন জাতিসংঘ সুখী ইনডেক্স প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ সুখী ইনডেক্সে সাত ধাপ এগিয়ে গেছে। পাকিস্তান ও ভারতকে অনেক পেছনে ফেলেছে। এটি জননেত্রী শেখ হাসিনার কারণে হয়েছে। মির্জা ফখরুল কি কয় আর জাতিসংঘ কি কয়। তারা আসলে দেশের মানুষের সুখ চায়না। বিএনপি যদি দেশ বিরোধী ষড়যন্ত্র না করতো, বিদেশীদের কাছে দেশের বদনাম না করত তাহলে সূখী ইনডেক্সে আমরা আরও এগিয়ে যেতাম। তিনি গতকাল রোববার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

    সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসনে শফিক বলেন, আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। যার মাধ্যমে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা আগামীদিনে তাদের পথ প্রদর্শন করতে সুন্দর দিন রচনা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। দুপুরে উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি। 

    পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক মন্ত্রী এইচ এন আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি, পঞ্চগড়-০১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান। 

    সম্মেলন শেষে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সর্ব সম্মতিক্রমে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন। 

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬