Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে: বগুড়া জেলা প্রশাসক
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২২ ২২:৪৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২২ ২২:৪৭

    আরো খবর

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে: বগুড়া জেলা প্রশাসক

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২২ ২২:৪৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২২ ২২:৪৭

    জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে: বগুড়া জেলা প্রশাসক

    বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন জেলায় হোমিও কলেজ ও হাসপাতাল স্থাপন করেছেন। তিনি সঠিকভাবে রোগ নির্ণয় করে স্বল্পমূল্যে জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান।

    হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে শহরের  টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে বগুড়ায় হোমিওপ্যাথিক ঔষধের আধুনিক উৎপাদন প্রক্রিয়া বিষয়ক দিনব্যাপি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। 

    বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি ডাঃ এস এ এম রেজা-উর রহিম এর সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ও বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এস এম মিল্লাত হোসেন, বগুড়া প্রেসক্লাবের  সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুস সামাদ, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সহ সভাপতি ডাঃ আলী হোসেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ আয়ুব হোসেন। এছাড়াও ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আব্দুল খালেক, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর কার্যকরী সদস্য ডাঃ সাহেদুল আলম সবুর, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ মুন্জুরুল আলম লিটন, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ন কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডাঃ শাহ গাজী, ডাঃ আবুল মুনসুর ডাঃ মাওলানা আকরাম বিন হামেদ, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃআনোয়ার হোসেন, ডাঃএ  এস এম সাহাবুদ্দিন আহমেদ, ডাঃ স্বপন কুমার বিশ্বাস, ডাঃ অভিজিৎ সরকার পার্থ, ডাঃ সুজিত কুমার ভৌমিক, ডাঃ ফিরোজ মাহমুদ, ডাঃ এহতেশাম আলী আহমেদ, ডাঃ মাহফুজা আক্তার সোহেলী, ডাঃ সম্পা বৈরাগী, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ ফাহমিদা আক্তার ফেন্সি, ডাঃ আব্দুল আলীম, ডাঃগোলাম মোস্তফা এবং ডাঃ শফিকুল ইসলাম। ওয়ার্কশপটি সঞ্চালনা করেন বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সেক্রেটারী জেনারেল ডাঃ মাহবুব হাফিজ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬