পঞ্চগড়ে বিশ্ব পানি দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের গয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, জেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।

পঞ্চগড় প্রতিনিধি