শিবগঞ্জে দ্রব্যমূলোর দাম সহনীয় রাখতে টাস্কফোর্স কমিটির সভা
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে শিবগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্ব, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এস.এম সারওয়ার জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আহসান হাবিব সজুব, ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল হক দুদু, সামছুল মোল্লা, ওহিদুর আনোয়ার রুবেলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।
সভায় দ্রব্য নিয়ন্ত্রণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়িদের নির্দেশ দেওয়া হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ