Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ফুডপান্ডার ক্রেতা সেজে বগুড়ায় মোবাইল ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ২০:৪৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ২০:৪৬

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    ফুডপান্ডার ক্রেতা সেজে বগুড়ায় মোবাইল ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ২০:৪৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২২ ২০:৪৬

    ফুডপান্ডার ক্রেতা সেজে বগুড়ায় মোবাইল ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

    বর্তমান সময়ে অনলাইনে খাবার ও পণ্য অর্ডারের জনপ্রিয় অ্যাপস্ ফুডপান্ডার ক্রেতা সেজে এবং আকর্ষণীয় নানা দামে অনলাইনে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় বগুড়ায় দীর্ঘদিন থেকে মোবাইল চুরি ও ছিনতাই করে যাচ্ছিল একটি পেশাদার চক্র। অবশেষে সেই চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ এবং অভিযানে জেলা পুলিশের তদন্তে বেরিয়ে আসে নানা হতবাক করার মতো তথ্য যা সকলকে করেছে বিস্মিত।  

    গ্রেফতারকৃতরা হলেন, চক্রের মূল হোতা ২৪ বছর বয়সী গাইবান্ধা গোবিন্দগঞ্জের মহানগর এলাকার মোকলেছুর রহমানের ছেলে নূর কবীর শাকিল, বগুড়ার শাজাহানপুরের জগন্নাথপুর এলাকার বিল্লালের ছেলে স্বাধীন (২০) এবং সাকী আব্বাসীর ছেলে সাদী আব্বাসী (২০)। 

    জানা যায়, গ্রেফতার হওয়া শাকিল একসময় ফুডপান্ডায় কাজ করতো এবং একদিন খাবার ডেলিভারি দিতে গিয়ে নিজেই হয়েছিলেন ছিনতাই এর শিকার। ভুক্তভোগী শাকিল মনের রাগ ও ক্ষোভে নিজেই গড়ে তোলেন তার অভিনব কায়দার এই প্রতারণার সাম্রাজ্য। এরই মাঝে শাকিল ঢাকায় দীর্ঘদিন পুরাতন মোবাইল কেনা-বেচা সিন্ডিকেট এর সাথে যুক্ত হয়ে আয়ত্ত্ব করে ফেলে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা। পরে বগুড়ায় এসে গ্রেফতার হওয়া বাকী সদস্যদের নিয়ে গড়ে তোলেন এই সিন্ডিকেট। যার মাধ্যমে শাকিলের নেতৃত্বে ফুডপান্ডায় শহরের বিভিন্ন ফাঁকা ও জনশূণ্য এলাকা থেকে খাবারের অর্ডার দিয়ে কৌশলে গরীব ও খেঁটে খাওয়া ডেলিভারী ম্যানদের স্মার্টফোন ছিনতাই করে আসছিল তারা। শুধু তাই নয় ছিনতাই করা এই মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করে খুবই স্বল্প দামে অনলাইনে বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ডেকেও করা হতো প্রতারণা এবং ছিনতাই। তবে কথায় আছে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন। ঠিক এভাবেই বগুড়ার শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রায় ২ মাস যাবত এই চক্রের সন্ধানে নেমে অবশেষে তার ইতি টানতে সক্ষম হয়েছেন।

    সোমবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং হতবাক করার মতো এই চক্রের অপকর্ম নিয়ে এসব তথ্য জানান বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

    প্রেস ব্রিফিং এ তিনি জানান, বেশ কিছুদিন হলো খবর পাওয়া যাচ্ছিলো শাজাহানপুরের রানীরহাট ও শাকপালাসহ বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ছিনতাই করা হচ্ছে। তখন পুলিশের বিভিন্ন টিম মোবাইল ছিনতাইয়ের এই চক্রকে ধরার জন্য তৎপর হয়। অবশেষে রবিবার রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে জেলার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের রানীরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি আইফোন ও একটি ভিভো স্মার্টফোনসহ লাল রংয়ের এ্যাপাসি পুরাতন মোটরসাইকেলও জব্দ করা হয়। পরবর্তীতে আটক হওয়া ওই ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদরের জামিলনগর এলাকায় চক্রের মাস্টারমাইন্ড নূর কবীর শাকিলের ভাড়া বাসা থেকে একটি ফুড পান্ডার ব্যাগ পাওয়া যায় যেখানে তল্লাশী চালিয়ে চোরাই ও ছিনতাই করা ৩ টি আইফোন, ৩৩ টি আইফোনের সামনের ও পিছনের অংশ এবং আইফোনের ভিতরের বিভিন্ন ৬০ টি যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে শাকিল পুলিশকে জানায় সে তার ভাড়া বাসায় একটি গোপন রুমে মোবাইলের মালিকানা ও পরিচিতি পরিবর্তন করতো। এছাড়াও এক মোবাইলের যন্ত্রাংশ খুলে অন্য মোবাইলের সাথে সংযুক্ত করতো। পরবর্তীতে সেই চোরাই মোবাইলগুলো অনলাইনে এবং সরাসরি বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করতো তারা।
    প্রেস ব্রিফিং এ এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন ও অর্থ), আব্দুর রশিদ (ক্রাইম অ্যান্ড অপস্), মোতাহার হোসেন (ডিএসবি) এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম প্রমুখ। 
    এ প্রসঙ্গে সর্বশেষ মুঠোফোনে শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান জানান, আসামীদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় এস.আই রাজু কামালকে বাদী করে পুলিশের পক্ষে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত আছে এবং আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। তিনি জানান পবিত্র ঈদকে সামনে রেখে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এমন অভিযান অব্যাহত থাকবে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬