Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ভ্যানচালক হত্যার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২২ ১৫:০৫

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    বগুড়ায় ভ্যানচালক হত্যার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২২ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২২ ১৫:০৫

    বগুড়ায় ভ্যানচালক হত্যার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

    বগুড়ার কাহালুতে ভ্যান চালক বিজয় হত্যার প্রধান আসামি রিজুসহ তিনজনকে চট্টগ্রামের সীতাকুন্ডু থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা। ভ্যান ছিনতাই করার উদ্দ্যেশেই বিজয়কে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিজু জানিয়েছে।

    মঙ্গলবার (৫ এপ্রিল)  র‌্যাব-১২, বগুড়াস্পেশাল কোম্পানীর  কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন প্রেস ব্রিফিংএ এই তথ্য জানিয়েছেন।

    গ্রেফতারকৃতরা হলেন- সোনাতলা উপজেলা মাদারীপাড়া গ্রামের আজিজ প্রামানিকের ছেলে রিজু (২২), একই গ্রামের শাজাহান সরকারের ছেলে আসাদুল ইসলাম (২০) এবং গাবতলী উপজেলার আটবাড়িয়া গ্রামের ফটু মিয়ার ছেলে শাবলু মিয়া (৪০)।

    জানা গেছে, গত ৩০ মার্চ গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে ফাহারুল ইসলাম বিজয় (১৮) নিখোঁজ হয়। পরদিন ৩১ মার্চ  কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  ফাহারুল ইসলাম বিজয় (১৮) সোনারায় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পড়ালেখার পাশাপাশি তার অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তার জন্য সে ভ্যান চালাতো। মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা কাহালু থানায় অজ্ঞাতনামা  ব্যক্তিদের নামে মামলা করেন। এরপর থেকেই র‌্যাব হত্যাকাণ্ডে জড়িতদেরকে শনাক্তকরণ, হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ এপ্রিল রাতে র‌্যাব-১২ এর একটি দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলাকা থেকে মূল হত্যাকারী রিজুকে (২২) গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজু জানায় তার এক সহযোগী মিলে বিজয়কে উপুর্যপরী ছুরিকাঘাত এবং পেরেক দিয়ে আঘাত করে হত্যা করে। তারা হত্যার ৭ দিন আগে পরিকল্পনা করে বিজয়কে হত্যা করে ভ্যান ছিনতাই করার। পরিকল্পনা অনুযায়ী যাত্রী বেশে ভ্যান ভাড়া নিয়ে বিজয়কে হত্যা করে। হত্যার পর ভ্যানটি তারা  আসাদুলের মাধ্যমে  শাবলু মিয়ার কাছে বিক্রি করে।

    ৫ এপ্রিল ভোরে র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা আসাদুল ও শাবলুকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত ভ্যানটি খণ্ড খণ্ড অবস্থায় উদ্ধার করে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬