Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে দুদকে অভিযোগের তদন্ত শুরু
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২০:১৫
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২০:১৫

    আরো খবর

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে দুদকে অভিযোগের তদন্ত শুরু

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২০:১৫
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২০:১৫

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে দুদকে অভিযোগের তদন্ত শুরু

    বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের জমি বিক্রির অর্থ আত্মসাৎ ও নিয়োগ বানিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। 

    দুদকের দেয়া এক চিঠির প্রেক্ষিতে অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করেছেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। 

    এর আগে ২০২০ সালে ২৫ অক্টোবর মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ ও ম্যানেজিং কমিটির তৎকালিন সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের জমি বিক্রির অর্থ আত্মসাৎ ও ঘুষের মাধ্যমে নিয়োগ বানিজ্যে অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। 

    শফিকুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেন, মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে বহাল রেখে এই দুইজনে যোগসাজসে মাদ্রাসার প্রায় এক বিঘা জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ২ লাখ টাকা দান করে দাতা সদস্য হওয়ার বিধান থাকলেও মাত্র ৪ হাজার টাকা মূল্যের দশমিক দুই শতাংশ জমির দাতা দেখিয়ে আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে দাতা সদস্য হিসেবে মনোনীত করে তাদের পক্ষে করে নিয়েছেন। 

    অভিযোগে আরও উল্লেখ করেছেন, ২০১৫ সালে আবু রায়হান নামের একজনকে বিজ্ঞান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু বিজ্ঞান বিভাগ চালুর অনুমতি না পাওয়ায় ওই শিক্ষক দীর্ঘ ৪ বছর অনুপস্থিত থাকার পর ২০২০ সালের আগষ্ট মাসে বিজ্ঞান শিক্ষক আবু রায়হানকে ভৌত বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। একই সাথে একজন আয়া, একজন নিরাপত্তা কর্মী এবং একজন গ্রন্থাগারিক নিয়োগ দেয়া হয়েছে। এসব নিয়োগ দেয়া হয়েছে বৈশ্বিক করোনা কালীন সময়ে রাতের আঁধারে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। আর এই নিয়োগ বানিজ্যের টাকায় কক্সবাজারে অবকাশ যাপনে যান বিদ্যালয়ের শিক্ষক ষ্টাফ ও ম্যানেজিং কমিটির সদস্যগন।

    এ বিষয়ে মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদের কাছে জানতে তিনি বলেন, যা বলার ইউএনও কে বলা হয়েছে। কিছু জানতে চাইলে তার কাছ থেকে জেনে নেন।

    অভিযুক্ত মাদ্রাসার সাবেক সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন জানান, নিয়মতান্ত্রিক ভাবে কমিটির রেজুলেশনের মাধ্যমে কিছু পরিত্যাক্ত জমি বিক্রি করে প্রতিষ্ঠানের কাজ করা হয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়েও কোন অনিয়ম করা হয়নি।

    অভিযোগকারি শফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি বলেন, মাদ্রাসাটি রক্ষা করতে দুর্নীতিবাজ সুপার এবং সাবেক সভাপতির উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

    মাদ্রাসার ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি আফসারুল হাবীব সুমন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম দূর্নীতি মেনে নেয়া যায় না। সুষ্ঠ তদন্ত সাপেক্ষ্যে এর বিচার হওয়া উচিৎ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ জানান, অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। যথা সময়ে প্রতিবেদন জমা দেয়া হবে।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬