Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে বাজারে প্রচুর সুপারি উঠলেও দাম কম
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ২২:০৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ২২:০৮

    আরো খবর

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    পঞ্চগড়ে বাজারে প্রচুর সুপারি উঠলেও দাম কম

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ২২:০৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মে, ২০২২ ২২:০৮

    পঞ্চগড়ে বাজারে প্রচুর সুপারি উঠলেও দাম কম

    পঞ্চগড়ে প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাস ধরে চলে সুপারির মৌসূম। বৈশাখ মাস থেকে গাছে সুপারি পাঁকা শুরু হয়ে চলে পুরো জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। বাগান মালিকরা এ সময়টাতে ব্যস্ত থাকেন গাছ থেকে সুপারি নামিয়ে তা বিক্রয় করা নিয়ে। অনেকে আবার গাছ থেকে সুপারি পেরে মজা করার জন্য মাটিতে পুতে রাখেন। তারা সুপারি মৌসূম শেষ হওয়ার পর মাটির নিচ থেকে মজা সুপারি তুলে অধিক দামে বাজারে বিক্রয় করেন।

    এ সময়টাতে দেশের অধিকাংশ জেলায় সুপারি না থাকায় সারাদেশের সুপারি ব্যবসায়ীরা ভিড় করেন পঞ্চগড়ে। পঞ্চগড়ের আবাসিক হোটেলে অবস্থান করে হাট থেকে সুপারি কিনে ট্রাকে করে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় অনেক ব্যবসায়ী আবার বাজার থেকে সুপারি কিনে মাটিতে পুতে রাখেন। এ কারণে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় মূখরিত গ্রামের হাটগুলো। 

    পঞ্চগড় জেলার মধ্যে সবচেয়ে বড় সুপারির হাট বসে সদর উপজেলার টুনিরহাটে। প্রতি শুক্র ও সোমবার হাটে বেশি সুপারি কেনাবেচা হয়। আর পঞ্চগড় জেলা শহরের রাজনগর হাটে জালাশি এলাকায় প্রতি রবি ও বৃহস্পতিবার বসে সুপারির হাট। এছাড়াও জেলা সদরের চাকলাহাট, হাড়িভাসা, মডেল, জগদল ছাড়াও তেঁতুলিয়ার শালবাহান, তিরনইহাট, আটোয়ারীর ফকিরগঞ্জ হাট, বোদার ময়দানদিঘী, মাড়েয়া, সাকোয়া এবং দেবীগঞ্জেও সপ্তাহের দুইদিন বসে সুপারির হাট। 

    জেলা শহরের জালাসি এলাকায় সুপারি হাটে দেখা গেছে এখানে প্রচুর সুপারির আমদানি হয়েছে। গাছের পাঁকা সুপারি বস্তায় ভরে বিক্রয়ের জন্য নিয়ে এসেছেন এখানে। সুপারি হাটি আসার বিভিন্ন রাস্তায় বসেছে অনেক ফড়িয়া ব্যবসায়ী। তারা অপেক্ষাকৃত কম দামে সুপারি কিনে। বেলা শেষে তারাও কেনা সুপারি বেচতে আসে সুপারি হাটিতে। কারণ বাইরে থেকে আসা ব্যবসায়ীরা এখানে বসেই সুপারি কিনছেন। তবে বাগান মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এবার সুপারির দাম অনেক কম। এখানে সুপারি বিক্রয় হয় কাহন হিসেবে। ৮০টি সুপারিতে এক পণ এবং ১৬ পনে এক কাহন। বর্তমানে প্রতি কাহন সুপারি বিক্রয় হচ্ছে আকার ভেদে তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত।

    পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামের সুপারি বাগান মালিক আব্দুল কাদের জানান, আজ আমি পাঁচ কাহন সুপারি বাজারে এনেছি। প্রতি কাহন ছোট সুপারির দাম বলছে দুই হাজার ৮শ ও বড় সুপারি চার হাজার টাকা। এই দামে আমি সুপারি বিক্রয় করব না। বাড়িতে নিয়ে মাটিতে পুতে রাখব। তিনি আরও জানান, গত বছর বড় আকারের সুপারি প্রতি কাহন বিক্রয় করেছি ছয় হাজার টাকায়। আর ছোট সুপারি চার হাজার টাকায়। তিনি বলেন, এবার সুপারির ফলন বেশি হওয়ায় দাম কমে গেছে। 

     

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬