Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি
    সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:০৯
    সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:০৯

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি

    সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:০৯
    সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি:
    প্রকাশিত : ২৯ মে, ২০২২ ১৭:০৯

    একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি

    দিনাজপুর জেলার চিরিরবন্দরের উত্তর পলাশবাড়ী আমিরন-সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজ গত তিন বছরেও শেষ হয়নি। ফলে বর্তমানে বিদ্যালয়ে শ্রেণি কক্ষের অভাবে শিক্ষার্থী গাদাগাদি করে ক্লাস করছে। এতে করে প্রাচীনতম এ বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। যদিও  এবারে ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উত্তর পলাশবাড়ী এএসএম উচ্চ বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর পলাশবাড়ী এএসএম উচ্চ বিদ্যালয়টি বিগত ১৯৬৬ সালে স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে সাড়ে ৪ শ’ এরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। চিরিরবন্দর উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষের সংকট দীর্ঘদিনের। ফলে শ্রেণি কক্ষের অভাব দূরীকরণে শিক্ষা প্রকৌশল অধিদফতর বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের নির্মাণ কাজের উদ্যোগ নেয়। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে  নির্মাণ কাজের টেন্ডার করে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতর।  বিগত ২০১৮ সালে ২৮ অক্টোবর দিনাজপুর - ৪ (চিরিরবন্দর- খানসামা) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৯ সালে প্রথম দিকে বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজটি শুরু হয়। আর এ নির্মাণ  কাজটি করছেন দিনাজপুরের কাঞ্চন কলোনীর ঠিকাদারী প্রতিষ্ঠান মো. সালাউদ্দিন। ঠিকাদারী প্রতিষ্ঠানটি নির্মাণ কাজটিও শুরু করে যথারীতি। এরপর অত্যন্ত ধীরগতিতে ওয়াশব্লকসহ তিন কক্ষের দ্বিতীয় ও তৃতীয়তলার নির্মাণ কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। কিন্তু কক্ষগুলোর বৈদ্যূতিক ও পানির লাইনের কাজ, স্যানিটেশন, টাইলস্, দরজা-জালানা ও রং-চুনের কাজসহ টুকিটাকি অনেক কাজ এখনও শেষ হয়নি। যদিও টেন্ডার সিডিউলে নির্মাণ কাজ শুরুর নয় মাসের মধ্যে বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শেষ করার সময়সীমা ছিল।

    রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োগকৃত মাত্র দুইজন টাইলস্ মিস্ত্রি ওয়াশব্লকে টাইলস্ বসানোর কাজ করছেন।

    এ নিয়ে কথা হয় উত্তর পলাশবাড়ী এএসএম উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো. শাহীন পারভেজ আখতারের সঙ্গে। তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজ শেষ না হওয়ার  শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নিয়ে চরম দূর্ভোগে পড়েছেন। শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে পাঠদান করাতে হচ্ছে। বর্তমানে জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে এভাবে চাপাচাপি করে বসে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা কষ্ট ভোগ করছে। এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠানটি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে নির্মাণ কাজের মালামাল রেখে বিদ্যালয়ের একটি কক্ষে দখলে রেখেছেন। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বরাবরে চিঠি দিয়েছি। এছাড়াও মৌখিকভাবে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারকে নির্মাণ কাজটি অতি তাড়াতাড়ি শেষ করতে মুঠোফোনে অনেক কয়েকবার তাগাদা দেয়া হয়। কিন্তু তারা সেটির কর্ণপাত  করছেন না। এমনকি এখন তারা (নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার) কেউই আমার মুঠোফোন ধরছেন না। ফলে তাদের সঙ্গে আমি কোন রকম যোগাযোগ করতে পারছি না। এ অবস্থায় আমি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজ শেষ করা নিয়ে চরম বিপাকের মধ্যে পড়েছি।

    বিষয়টি নিয়ে কথা বলতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার মো.সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তারা মুঠোফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।  

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬