Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বন্যার্তদের পাশে দাঁড়াতে উদীচী’র ত্রাণ সহায়তা তহবিল
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ২০:৩০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ২০:৩০

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    বন্যার্তদের পাশে দাঁড়াতে উদীচী’র ত্রাণ সহায়তা তহবিল

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ২০:৩০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ২০:৩০

    বন্যার্তদের পাশে দাঁড়াতে উদীচী’র ত্রাণ সহায়তা তহবিল

    সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয়ভাবে ত্রাণ সহায়তা তহবিল খুলেছে। “মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও” এ শ্লোগানকে সামনে রেখে সংগঠনের (উদীচী শিল্পী গোষ্ঠী) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে  ত্রাণ তহবিলের এ অর্থ সংগ্রহের কাজ চলছে।

    এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুন) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার ব্যানারেও ত্রাণ সহায়তা তহবিলের জন্য অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করা হয়েছে।

    বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাসের নেতৃত্বে ওই ত্রাণ সহায়তা তহবিলের অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু হয়। উদীচী’র সদস্যরা একটি ব্যানার ও কাগজের তৈরি দুইটি সহায়তা বাক্স হাতে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনের শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে এ অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেন।  পরে  সোমবার প্রথম দিনে উদীচীর স্থানীয় শাখার সদস্যরা  পায়ে হেঁটে অতি ধীরগতিতে শহরের শহীদ তুলশীরাম সড়ক ও শেরে বাংলা সড়ক সড়ক ধরে সামনের দিকে হেঁটে যান। আর এ সময় ওই সড়কের পথচারী মানুষজন ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান মালিকেরা উদীচীর ত্রাণ সহায়তা তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে সহায়তা দেন।
     

    এ সময় বাংলাদেশ উদীচীর শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সহসভাপতি শফিউল ইসলাম রঞ্জু, শেখ বোরায়েতুর রহমান রোবায়েত, ইফফাত জামান কলি, সাংগঠনিক সম্পাদক বিথী জামান, কোষাধ্যক্ষ মো. শরীফ হোসেন মৃধা, সদস্য শরীফা বেগম, রনজিতা রানী রায়সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

    সংগঠনটির স্থানীয় শাখার সহ-সভাপতি শেখ রোবায়েতুর রহমান রোবায়েত জানান, উদীচীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ত্রাণ সহায়তা তহবিলের জন্য সৈয়দপুর শাখার পক্ষ থেকে ওই অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। সোমবার বিকেল থেকে ওই কার্যক্রম শুরু হয়েছে,চলবে আগামী বুধবার পর্যন্ত।

    এছাড়াও দেশের যে কোন প্রান্ত থেকে সমাজের সহৃদয়বান  মানুষেরা উদীচীর কেন্দ্রীয় ত্রাণ তহবিলের নির্র্দিষ্ট ব্যাংক হিসাব এবং বিকাশ ও রকেট নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। ত্রাণ সহায়তা পাঠানো যাবে : ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর:১০১.১০১.০১৩০৩৯০। আর  বিকাশ নম্বর:০১৮৫-২৩৭৯৮৮/০১৭১৭-৭৫০৩৬৬ এবং রকেট নম্বর :০১৯৩৩-৭৩০৬৬৮১।

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬