Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে ব্যাবসায়ীদের সিন্ডিকেট সারের দাম লাগামহীন কৃষক দিশেহারা
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনধি:
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ২৩:১৪
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনধি:
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ২৩:১৪

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    নন্দীগ্রামে ব্যাবসায়ীদের সিন্ডিকেট সারের দাম লাগামহীন কৃষক দিশেহারা

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনধি:
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ২৩:১৪
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনধি:
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২২ ২৩:১৪

    নন্দীগ্রামে ব্যাবসায়ীদের সিন্ডিকেট সারের দাম লাগামহীন কৃষক দিশেহারা

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সর্বত্র ব্যাবসায়ীদের  জটিল সিন্ডিকেটের  কারনে  সারের  দাম ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে এই ভরা আমন মৌসুমে লাগামহীন সারের দামে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। খোলা বাজারে সারের এমন লাগামহীন দাম বাড়ার পরেও এখনও কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। যার কারনে ক্রয়ের রশিদ ছাড়াই ইচ্ছেমত সারের দাম নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

      প্রাপ্ত তথ্যে  জানা গেছে,  সারা দেশের ন্যায় নন্দীগ্রাম উপজেলায় সর্বত্র আমন ধান রোপন শুরু হয়েছে, সেই সুযোগে কিছু অসাধু  সার ব্যাসায়ী  কৃষকদের  কাছে সার সংকটের  কথা বলে সরকারের নির্ধারিত মুল্যের চেয়ে অধিক হারে  বিভিন্ন ধরনের  সার বিক্রয় করছে বলে অভিযোগ উঠেছে। আর এতে করে কৃষক সার ক্রয় করতে হিমসিম খাচ্ছে। অথচ সরকার সার সংকট হবেনা বলে আগেই ঘোষনা দিয়েছে। বর্তমানে নন্দীগ্রাম  সদরসহ রনবাঘা, কুন্দারহাট, হাটকড়ই, শিমলা, পন্ডিতপুকুর, উমরপুর, বীজরুল, চাকলমা, নামুইট, ধুন্দার সহ বিভিন্ন হাট ও বাজারে  সরকারের নির্ধারিত মুল্যেকে বৃদ্ধাঙ্গুলী  দেখিয়ে এক শ্রেণীর অসাধু সার ব্যাবসায়ী  চড়া মূল্যে  সার বিক্রয় করে অবৈধ টাকা কামিয়ে নিচ্ছে। কৃষকের এমন নাজেহাল অবস্থার পরেও যেনো দেখেও দেখছেনা স্থানীয় কর্তৃপক্ষ দৃশ্যমান নেই তাদের কোন পদক্ষেপ।  বর্তমানে নন্দীগ্রামে  যে দামে  সার বিক্রয় হচ্ছে  ইউরিয়া প্রতি  বস্তা সরকারী ভাবে বিক্রয়  করার কথা ৮শ টাকা কিন্তু ব্যবসায়ীরা বিক্রয় করছে ৮৭০/৮৮০ টাকা,  টি,এস,পি বিক্রয় করার কথা ১১শ টাকা কিন্তু বিক্রয় করছে ১২শ ৫০ টাকা থেকে ১৪শ টাকা, এম,ও,পি বিক্রয় করার কথা  ৭৫০ টাকা কিন্তু বিক্রয় করছে ১২শ ৫০ টাকা,  ডি,এ,পি  বিক্রয় করার কথা  ৮শ টাকা কিন্তু বিক্রয় হচ্ছে ৯শ থেকে ১হাজার টাকা ।

    নন্দীগ্রাম  উপজেলায় সরকারী ভাবে  সার বিক্রয় করার জন্য  বি, সি, আই, সি ডিলার আছে ১৩ জন,  এবং বি, এ,ডি,সি ডিলার আছে  ২৩ জন,  ওই সকল ডিলারগন সরকারী ভাবে  সার পেলেও তারা কোন কৃষকের নিকট সরকারী মূল্যে সার বিক্রয় করেনা  বলে অভিযোগ উঠেছে। নন্দীগ্রামে গত বোরো মৌসুমে  কৃষকদের ধান নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে।  এর উপর ওই সকল অসাধু  সার  ব্যববসায়ী  বেশি দামে সার বিক্রয় করায় কৃষকগন  দাদন ব্যাবসায়ীদের  নিকট থেকে টাকা নিয়ে আমন ধান আবাদ করছে। 

    বিভিন্ন গ্রামের বেশ কিছু কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, সার কিনতে গেলে তারা বেশি দাম নেয় কিন্তু তারা কোন রশিদ দিতে চায়না।  অপরদিকে  অধিকাংশ  সারের দোকানে কোনো মূল্যে তালিকা টাঙানো  হয়নি। যার কারনে কৃষকগন বুঝতে পারেনা সরকারী ভাবে সারের মূল্য কত। 

    সব মিলিয়ে  ওই ভরা আমন মৌসুমে  সারের দাম বৃদ্ধি  হওয়ার কারনে  কৃষক দিশেহারা হয়ে পড়েছে । উপজেলার কয়েকজন কষক বলেন, হঠাত সারের দাম এমন বৃদ্ধি পাওয়ায় আমন চাষ করাই কঠিন হয়ে পড়েছে। প্রতি বস্তা সারে ১ থেকে ২শ টাকা বেশি গুনতে হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ বাজার মনিটরিং করলে সারের দাম এমন বাড়তো না। 

    এ বিষয়ে উপজেলা বি,সি,আই,সি  ডিলার  প্রতিনিধি আলহাজ্ব মোখলেছার  রহমান জানান, সারের বরাদ্দ কম থাকার কারনে  কিছু সমস্যার সৃষ্টি  হয়েছে তবে সারের বরাদ্দ বাড়ালে ওই সমস্যা থাকবেনা। 

    অপরদিকে বি,এ,ডি,সি ডিলার প্রতিনিধি কোরবান আলী জানান, সারের চাহিদা বেশি কিন্তু তার তুলনায় বরাদ্দ কম হওয়ায় দাম কিছুটা বেশি  হতে পারে। এদিকে সরকার পর্যাপ্ত সার মজুতের কথা বললেও নন্দীগ্রামের কিছু অসাধু ব্যাবসায়ী  সারের দাম বেশি নেওয়ার কারনে সরকারের ভাবমুর্তী ক্ষুন্ন হচ্ছে। 

    এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু’র সাথে কথা বললে  তিনি জানান, আমার  জানা মতে নন্দীগ্রাম  বাজারে কেউ সারের দাম বেশি নিচ্ছেনা যদি কেউ নেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে

     

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    2. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    3. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    4. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    5. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    6. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    7. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের 
স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬