Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অবিলম্বে ইউরিয়া সারের দাম কমাও, কৃষক বাঁচাও: কৃষক সমিতি বগুড়া
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২২ ২২:২৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২২ ২২:২৫

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    অবিলম্বে ইউরিয়া সারের দাম কমাও, কৃষক বাঁচাও: কৃষক সমিতি বগুড়া

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২২ ২২:২৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২২ ২২:২৫

    অবিলম্বে ইউরিয়া সারের দাম কমাও, কৃষক বাঁচাও: কৃষক সমিতি বগুড়া
    ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকাল ৫ টা ৩০ মিনিটে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
     
    কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ রহমান। 
     
    সমাবেশে বক্তারা বলেন, "বর্তমান বিশ্বের সংকটের অন্যতম রক্ষাকবচ হবে দেশের কৃষি উৎপাদন। ইউরিয়া সারের মূল্য বৃদ্ধিতে ফসলের উৎপাদন খরচ বাড়বে। এর প্রভাব পড়বে উৎপাদিত মূল্যের উপর। এর ফলে সাধারণ মানুষের সংকট বাড়বে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে কৃষক,শ্রমিক ও সীমিত আয়ের মানুষ আজ দিশেহারা। তাদের ‘নুন আনতে পান্তা ফুরায় অবস্থা’। ঠিক সেই সময় বিশ্বব্যাপী খাদ্য সংকটের মুখে দেশে খাদ্যশস্য উৎপাদন বাড়াতে কৃষকদের যেখানে প্রণোদনা দেবার প্রয়োজন সে সময় ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে ৬ টাকা বৃদ্ধি করে উৎপাদন খরচ বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয় বরং জাতীয় স্বার্থবিরোধী।"
     
    সমাবেশ থেকে সারের দাম প্রতি কেজি ৬ টাকা বাড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রকৃত কৃষকের কাছে সরাসরি ভেজাল মুক্ত সার ও কৃষি উপকরণ সরবরাহ এবং অবিলম্বে শস্যবীমা চালুর দাবি জানানো হয়।
     
    সমাবেশ শুরুর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    2. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    3. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    4. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    5. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    6. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    7. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের 
স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬