Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর খাদ্য গুদাম শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২১:৫০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২১:৫০

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    সৈয়দপুর খাদ্য গুদাম শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২১:৫০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২১:৫০

    সৈয়দপুর খাদ্য গুদাম শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

    মজুরি পুনঃনির্ধারণের দাবিতে নীলফামারীর সৈয়দপুর সরকারি খাদ্য গুদামে (এলএসডি) মালামাল লোড আনলোড  কাজে নিয়োজিত শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আট দিন পর শনিবার (৬ আগস্ট)  সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় কর্মবিরতি প্রত্যাহার করে নেন শ্রমিকেরা।

    শনিবার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সরকারি খাদ্য গুদামে আসেন। এ সময় তিনি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে খাদ্য গুদামের শ্রমিকদের  নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে সৈয়দপুর সরকারি খাদ্য গুদাম শ্রমিক সর্দার মো. জিকরুল হকসহ অন্যান্য শ্রমিকেরা উপস্থিত ছিলেন। এ সময়  সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন শ্রমিকদের কাছে তাদের  মজুরি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিদ্যমান নানাবিধ সমস্যার কথাগুলো মনোযোগ ও ধৈর্য্যসহকারে শোনেন। 

    বৈঠকে সৈয়দপুর সরকারি খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরীন ও  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এ বৈঠকে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী ডিসেম্বর মাসের  মধ্যে স্থানীয় সরকারি খাদ্য গুদামে (এলএসডি)  মালামাল লোড-আললোড কাজের ঠিকাদার নিয়োগসহ মজুরি পুনঃনির্ধারণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তাঁর ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর সরকারি খাদ্য গুদাম শ্রমিকেরা তাদের আহুত কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেন।  এ সময় সেখানে উপস্থিত খাদ্য গুদাম শ্রমিক সর্দার জিকরুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

    সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বলেন, সরকারি খাদ্য গুদামের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আগামীতে সরকারি খাদ্য গুদামের মালামাল লোড আনলোড কাজে ঠিকাদার নিয়োগ ও নিয়ম নীতি অনুযায়ী তাদের মজুরি পুনঃনির্ধারনের আশ্বাস পেয়ে তারা (শ্রমিক) কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। আশা করি  আজ থেকেই খাদ্য গুদাম শ্রমিকেরা  মালামাল লোড-আনলোড কাজে যোগ দেবেন।

    উল্লেখ্য, মজুরি পুনঃনির্ধারণের দাবিতে গত ২৮ জুলাই থেকে সৈয়দপুর সরকারি খাদ্য গুদামের মালামাল লোড আনলোড কাজে নিয়োজিত ৪১ জন শ্রমিক কর্মবিরতি শুরু করেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ কর্মবিরতির কর্মসূচির কারণে স্থানীয় সরকারি খাদ্যগুদামে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়। 

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬