শাহজাহানপুরে ইউপি চেয়ারম্যান এর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের শোক
বাংলাদেশ আওয়ামীলীগ শাজাহানপুর উপজেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আশেকপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ আলম(৫২) সোমবার ভোর রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলের সহ অসংখ্য গুনাগাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি