Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ১৬:৩২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ১৬:৩২

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    সৈয়দপুরে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ১৬:৩২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ১৬:৩২

    সৈয়দপুরে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

    নীলফামারীর সৈয়দপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাদ্রাসার পরিচালক  মোস্তফা জামান কাওছারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের নতুন বাবুপাড়াস্থ মাওলানা আতাহার আলী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসা ও স্কুল থেকে তাকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোস্তফা জামান কাওছার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মাঝাপাড়ার মৃত. আতাহার আলীর ছেলে। 

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাওলানা আতাহার আলী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসা ও স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী (১১)। ওই ছাত্রী তার সহপাঠী ও এক শিক্ষিকাসহ পাঁচজন মিলে মাদ্রাসার আবাসিক ভবনের তৃতীয় তলায় থেকে পড়ালেখা করে। আর ওই মাদ্রাসা ভবনের একই তলায় মাদ্রাসার অফিস কক্ষের পাশে আবাসিক ভবনের একটি কক্ষে পরিচালক মোস্তফা জামান কাওছার তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করেন। ঘটনার দিন গত ১১ আগস্ট তার মাদ্রাসার এক সহপাঠী ও  শিক্ষিকা নিজ নিজ বাড়িতে চলে যান। এ অবস্থায় রাতে ওই ছাত্রী ও তার দুই সহপাঠীসহ তিনজন  মাদ্রাসার পরিচালকের আবাসিক ভবনের অফিস রুমে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় সে (ছাত্রী) কাঁথা নিয়ে আসার জন্য তাঁর আবাসিক ভবনের রুমে যায়।

    এ সময় মাদ্রাসার পরিচালক মোস্তফা জামান কাওছার ওই ছাত্রীকে রুমে একা পেয়ে সুযোগ বুঝে ছাত্রীকে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং তাঁর শরীরে স্পর্শকাতর স্থানগুলো স্পর্শ করে। এ সময় পরিচালক তাকে শ্লীলতাহানিরও চেষ্টা চালায়। আর ঘটনাটি অন্য কাউকে বলতে নিষেধ করেন।  গত  রোববার (১৪ আগস্ট) বেলা আড়াইটায় দিকে মাদ্রাসা ছাত্রী ঘটনাটি মুঠোফোনে তাঁর মাকে অবগত করে। এর পর ছাত্রীর মা দ্রুত মাদ্রাসায় চলে যান। এ সময় মাদ্রাসা ছাত্রী ওই রাতে ঘটনার বিষয়ে তাঁর মাকে বিস্তারিত জানায়। এরপর ছাত্রী মা মাদ্রাসা পরিচালক মোস্তফা জামান কাওছারকে আটক করে রেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মাদ্রাসা পৌঁছে পরিচালককে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মাদারাসা ছাত্রীর মা নিজে বাদী হয়ে পরিচালক মোস্তফা জামান কাওছারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাাহনির চেষ্টার ঘটনায়  থানায় মামলার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামি মোস্তফা জামান কাওছারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬