Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • প্রেমের ফাঁদে ফেলে মোটরসাইকেল ছিনতাই, প্রেমিকা গ্রেফতার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৪৫

    আরো খবর

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    প্রেমের ফাঁদে ফেলে মোটরসাইকেল ছিনতাই, প্রেমিকা গ্রেফতার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৪৫

    প্রেমের ফাঁদে ফেলে মোটরসাইকেল ছিনতাই, প্রেমিকা গ্রেফতার

    প্রেমের ফাঁদ পেতে স্বামীর সহযোগিতায় প্রেমিকের মোটরসাইকেল ছিনতাই করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কথিত প্রেমিকা বৃষ্টি আখতার (২০)। ছিনতাই এর সাথে জড়িত বৃষ্টির স্বামী সিরাজুলকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও ছিনতাই করা মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে দিনাজপুর জেলার বিরামপুর থেকে।

    মঙ্গলবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস।

    গ্রেফতারকৃত বৃষ্টি আখতার বগুড়া সদরের তেলধাপ গ্রামের সিরাজুল ইসলাম সেতুর স্ত্রী।

    ওসি দীপক কুমার জানান, বগুড়া সদর থানার দাড়িয়াল গ্রামের আব্দুল ওয়াহাব কিছুদিন পূর্বে লটারীতে একটি এ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটর সাইকেল পান। ওয়াহাব ও তার ছেলে রবিন (১৭) মোটরসাইকেলটি চালায়। পার্শ্ববর্তী তেলধাপ গ্রামের সিরাজুল ইসলাম সেতু মোটরসাইকেলটি ছিনতাই করার পরিকল্পনা করেন।

    পরিকল্পনা অনুযায়ী সিরাজুল তার স্ত্রী বৃষ্টিকে রবিনের মোবাইল নাম্বার সংগ্রহ করে দেন এবং তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে বলে।

    স্বামীর পরামর্শে বৃষ্টি  রবিনের সাথে মোবাইল ফোনে  কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এরপর রবিনের সাথে দেখা করার প্রস্তাব দেন বৃষ্টি। সেই অনুযায়ী গত ৯ আগস্ট দুপুরের পর রবিন তার বন্ধু নিরবকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার নরপতির ধাপ এলাকায় যান।

    সেখানে বৃষ্টি আগে থেকেই রবিনের জন্য অপেক্ষা করছিল। রবিন তার বন্ধুকে সাথে নিয়ে ভাসুবিহার নরপতির ধাপে পৌঁছে বৃষ্টির সাথে দেখা করে। তারা দু'জনে নির্জন স্থানে বসে গল্প শুরু করে। এই সুযোগে বৃষ্টি তার স্বামীকে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে তাদের অবস্থান জানিয়ে দেয়। বৃষ্টি তার প্রেমিকের সাথে গল্প করার সময় আগে থেকেই নিয়ে আসা চেতনা নাশক মিশ্রিত কোমল পানীয় পান করায়। কিছুক্ষণের মধ্যে রবিন অসুস্থ বোধ করে। এমন সময় বৃষ্টির স্বামী তার এক সহযোগীকে সাথে নিয়ে সেখানে পৌঁছে নিরব এবং বৃষ্টিকে সেখানে বসে প্রেম করার অপরাধে চড় থাপ্পড় দিয়ে নিরবের মোটরসাইকেলসহ তাকে তুলে নিয়ে যায়। কিছুদুর গিয়ে ফাঁকা স্থানে নিরবকে মারপিট করে রাস্তায় ফেলে রেখে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে সিরাজুল পালিয়ে যান। গত ১৪ আগস্ট রবিনের মা রোজিনা আখতার শিবগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান শুরু করে।

    পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ বৃষ্টি আখতারের অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করে। এ সময় বৃষ্টির হেফাজত থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃষ্টির স্বামী পালিয়ে যান। পরে পুলিশ বৃষ্টির দেয়া তথ্য মতে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকা থেকে উদ্ধার করে।

    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার জানান, গ্রেফতারকৃত বৃষ্টি আখতার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬