Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২১:৪৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২১:৪৫

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২১:৪৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ২১:৪৫

    সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ

    নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুনকে কারণ দর্শাও নোটিশ করা হয়েছে।

    ভিজিডি কর্মসূচির (ভালনার‌্যাবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) খাদ্য বিতরণে অনিয়মের অভিযোগে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন গত বুধবার (২৪ আগস্ট) ওই কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে চেয়ারম্যানকে  ওই কারণ দর্শাও নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

    অভিযোগে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে চলতি ২০২১-২০২২ইং অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় ৭১৬ জন সুবিধাভোগী রয়েছে। প্রত্যেক ভিজিডি কার্ডধারী সুবিধাভোগী বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। গেল জুলাই মাসের ভিজিডির চাল বিতরণ করা হয় গত ২৩ আগস্ট। ওই দিন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী আকস্মিক বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি’র খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান। এ সময় তিনি চেয়ারম্যান কর্তৃক ভিজিডির কার্ডধারী সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্য পরিবহন খরচ বাবদ ৩০ থেকে ৪০ টাকা করে গ্রহনের ঘটনাটি দেখতে পান। শুধু তাই নয়, প্রত্যেক সুবিধাভোগীকে ৩০ কেজি চালের স্থানে ২৭/২৮ কেজি চাল বিতরণের ঘটনাটির প্রমান পান তিনি। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিজিডির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে বোতলাগাড়ী  ইউনিয়ন পরিষদের কোন ওজন পরিমাপক যন্ত্র পাননি।

    বোতলাগাড়ী ইউনিয়নের ভিজিডির খাদ্য বিতরণের এ সব  অনিয়মের বিষয়ে ইউএনও বরাবরে লিখিতভাবে জানান সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।  ইউএনও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিডির খাদ্য বিতরণে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগপেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন। গত ২৪ আগষ্ট দেওয়া  হয়েছে ওই কারণ দর্শাও নোটিশ। সংশ্লিষ্ট চেয়ারম্যানকে আগামী সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও কারণ দর্শাও নোটিশের অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনার,নীলফামারী জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের নীলফামারীর উপ-পরিচালক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি- ২ শাখার সিনিয়র সহকারী সচিব বরাবরেও প্রদান করা হয়েছে।

     এ নিয়ে কথা হলে সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহ্জাদী বলেন, গত ২৩ আগস্ট বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে আমার কাছে যে সব বিষয়ে অনিয়ম পরিলক্ষিত হয়েছে, তা আমি উপজেলা ভিজিডি কমিটির সভাপতি তথা ইউএনও স্যারকে লিখিতভাবে অবগত করেছি। তিনি  ভিজিডির কমিটির সভাপতি হিসেবে সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

    বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কারণ দর্শাও নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
     সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন বলেন, বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিডির খাদ্য বিতরণে বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছ থেকে লিখিত পেয়ে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ওই ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬