Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ৫ দিন ধরে সংখ্যালঘু তিন পরিবারের ১৫ সদস্যের খোঁজ মিলছে না
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ২১:৩০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ২১:৩০

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    সৈয়দপুরে ৫ দিন ধরে সংখ্যালঘু তিন পরিবারের ১৫ সদস্যের খোঁজ মিলছে না

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ২১:৩০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ২১:৩০

    সৈয়দপুরে ৫ দিন ধরে সংখ্যালঘু তিন পরিবারের ১৫ সদস্যের খোঁজ মিলছে না

    নীলফামারীর সৈয়দপুরে গত পাঁচ দিন যাবৎ তিন সংখ্যালঘু পরিবারের খোঁজ মিলছে না। বর্তমানে ওই পরিবাগুলোর বাড়ির প্রধান ফটকে ঝুলছে তালা। বিপুল পরিমাণ টাকার ঋণের চাপে তারা রাতের আঁধারে ঘর-বাড়ি ছেড়ে গাঢাকা দিয়েছেন গ্রামবাসী ধারণা করছেন গ্রামবাসী। উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ভুজারীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। শিশু ও নারীসহ ১৫ সদস্যের পরিবারের লাপাত্তার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    খোঁজ নিয়ে জানা  গেছে,  উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ভুজারীপাড়ার মৃত. গণেশ চন্দ্র সূত্রধরের তিন ছেলে কমল চন্দ্র সূত্রধর (৫৮), পরিমল চন্দ্র সূত্রধর (৫৫) ও নির্মল চন্দ্র সূত্রধর (৪৯)। এদের মধ্যে বড় ভাই কমল পেশায় একজন দিনমজুর।  মেঝো ভাই পরিমল হোটেল এবং ছোট ভাই নির্মল  ধান, গমের পাইকারী ব্যবসায়ী। তাদের বাড়ির পাশে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন পোড়ারহাটে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বড় ভাই দিনমজুর  কমল ছোট দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন। পরিমল ও নির্মল তাদের ব্যবসার প্রয়োজনে বেসরকারি সংস্থা ব্র্যাকসহ বিভিন্ন এনজিও, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে দফা দফায় ঋণ ও ধানদেনা করেন। এভাবে ব্যবসা পরিচালনা করতে গিয়ে তারা ব্যাপক ঋণী হয়ে পড়েন।  বর্তমানে ঋণের টাকা পরিশোধে ওই সব প্রতিষ্ঠান ও ব্যক্তি তাদের ওপর চাপ সৃষ্টি করেন ও তাগাদা দেন। এ অবস্থায় গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ওই তিন সংখ্যা লঘু পরিবার নিজ নিজ বাড়িঘরে তালা ঝুলিয়া পরিজন নিয়ে উধাও হয়। সেই থেকে ওই পরিবারগুলোর কোন সদস্যের দেখা মিলছে না। তাদের ব্যবহৃত মুঠোফোনগুলো বন্ধ রয়েছে।
    গতকাল শনিবার দুপুরে সরেজমিনে এ সময় সাংবাদিক আসার খবরে গ্রামের কয়েকজন প্রতিবেশি ছুঁটে আসেন। এ সময় সেখানে কথা হয় প্রতিবেশি গৃহবধূ গীতা রায় সূত্রধরের সঙ্গে এ প্রতিনিধি’র। তিনি বলেন, সম্পর্কে তারা আমার ভাতিজা লাগে। গত মঙ্গলবার দিনের বেলায় ওই তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা ও কথাবার্তা হয়েছে আমার। কিন্তু পরদিন গত বুধবার সকালে তাদের বাড়ির তালাবদ্ধ দেখতে পাই।  তিনি বলেন, শুনেছি তারা এনজিওসহ বিভিন্ন জায়গায়  অনেক  ঋণ ও ধারদেনা করেছে। হয়তো তারা পাওনাদারের চাপে রাতের বেলা কোন এক সময় বাড়িঘরে তালা ঝুলিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। 
    তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই তিন পরিবারের ঋণ ও ধার দেনার পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।  গ্রামবাসীর সঙ্গে কথা বলার এক পর্যায়ে সেখানে হাজির হন আন্তর্জাতিক উন্নয়ণ সংস্থা ব্র্যাকের নীলফামারী সদরের কাজিরহাট শাখার ম্যানেজার আইয়ুব আলী সহ কয়েকজন মাঠ কর্মী। ম্যানেজার জানান, ধান গমের পাইকারী ব্যবসায়ী নির্মল চন্দ্র সূত্রধর  তাদের সংস্থা থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন। যার মাসিক কিস্তি ৩৮ হাজার টাকার মতো। গত বৃহস্পতিবার মাসিক কিস্তি  প্রদানের দিনক্ষণ ছিল। ওই দিন কিস্তি আদায় করতে এসে সংস্থার মাঠকর্মী তাকে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়িতে পাননি। শুনেছি তিনিসহ তাঁর দুই ভাই বাড়িঘর ছেড়ে গাঢাকা দিয়েছেন।  বিষয়টি সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহত করা হয়েছে বলে জানান তিনি।
    ওই গ্রামে গিয়ে দেখা যায় বড় ভাই কমলের টিনসেট এবং পরিমল ও নির্মলের  পাকা বাড়ির প্রধান ফটকে তালা ঝুলছে। ওই গ্রামের যুবক রাব্বী ইসলাম বলেন,  তারা বাড়িতে তালা ঝুলিয়ে পালানোর খবর পেয়ে প্রতিদিনই এনজিও কর্মকর্তা-কর্মীসহ বিভিন্ন পাওনাদাররা তাদের খোঁজে বাড়িতে আসছেন। এদের মধ্যে বিভিন্ন এনজিও’র কর্মকর্তা-কর্মীর সংখ্যাই বেশি। তিনি আরো জানান,  এদের শুধুমাত্র পাকা বাড়িসহ ভিটেমাটি ছাড়া আর কোন সহায় সম্পদ  নেই। 
    উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মো. মনিরুজ্জামান জুন এর সঙ্গে গতকাল শনিবার তাঁর পরিষদ কার্যালয়ে বসে কথা হয়। তিনি  জানান, আমি তিন সংখ্যালঘু পরিবার বাড়ি-ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়া গতকাল শনিবার বিষয়টি  আমি সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে  মুঠোফোনে অবহিত করেছি। তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করার পরামর্শ দিয়েছেন।
    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. সাইফুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউপি  চেয়ারম্যান ঘটনাটি আমাকে অবগত করেছেন।  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন বলেন, এ বিষয়টি আমার জানা নেই।

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬