Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৮

    আরো খবর

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৮

    সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    নীলফামারীর সৈয়দপুরে  ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই এর বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই সার বিতরণ করা হয়। চলতি ২০২২ -২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওই বীজ ও সার প্রদান করা হয়েছে। 

    সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক-কৃষাণীদের হাতে ওই মাসকলাই বীজ ও দুই প্রকারের সার তুলে দেন।

    সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহ্উদ্দিন।

    অনুষ্ঠানের উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার রায়, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

    সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে ওই বীজ ও সার বিতরণ করা হয়। এদের মধ্যে সৈয়দপুর পৌরসভা ও  উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে পাঁচজন করে এবং উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর ও  বোতলাগাড়ী ইউনিয়নের ১০ জন করে কৃষক কৃষাণী রয়েছে। উল্লিখিত সংখ্যক কৃষক-কৃষাণীর প্রত্যেককে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি করে মাসকলাইয়ের বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬