Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে রোটারী ক্লাবের আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১২

    আরো খবর

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    সৈয়দপুরে রোটারী ক্লাবের আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১২

    সৈয়দপুরে রোটারী ক্লাবের আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী এক ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

    শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতালে রোটারী অব সৈয়দপুর এবং রোটারী ক্লাব অব ঢাকা মেট্টোপলিটনের যৌথ আয়োজনে ওই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

    চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী’র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজহারুল ইসলাম। 

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

    রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটারিয়ান মো. এমদাদুল হক।

    এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট ও সম্পাদক রোটারিয়ান প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী প্রমূখ। 

    ফ্রি চক্ষু শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. ইমতিয়াজ, রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটাঃ আলহাজ্ব মো. সালাহ্উদ্দিন, রোটাঃ আলহাজ্ব মো. মাহবুব হোসেন, রোটাঃ মমতাজ মিন্টু, রোটা: মোবাশ্বের প্রিন্স, রোটাঃ মো. আসলাম পারভেজ, রোটাঃ জাহানারা বেগম, রোটাঃ কহিনুর সিদ্দিকাসহ অন্যান্য রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

    দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুজ্জামান বকুলের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল চক্ষু রোগীদের চিকিৎসা সেবা  দেন। শিবিরে আগত সাড়ে চার শ’ চক্ষু রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র   প্রদান করা হয়েছে। এছাড়াও চক্ষু শিবিরে ১০৪ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত এ সব চক্ষু রোগীদের রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সার্বিক সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬