Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহন
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৮
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৮

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহন

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৮
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৮

    পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহন

    বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আদমিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে প্রচন্ড গরমের মধ্যে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।

    শনিবার এ কেন্দ্রে ইংরেজী প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে সান্তাহার নেসকোর বিদ্যুৎ কেন্দ্রে একাধিক বার যোগাযোগ করা হলেও পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে বিদ্যুৎ সরবরাহ করে নেসকো কর্তৃপক্ষ। 

    আদমদীঘি আদমিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রের সচীব আলী আহসান বলেন, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

    বিদ্যুৎ চলে যাওয়ার পর একাধিকবার সান্তাহার নেসকোর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকের সাথে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ওপরের নির্দেশে লোডসেডিং চলছে। নিয়ম অনুসারে বিদ্যুৎ সরবরাহ করা হবে, সেখানে পরীক্ষা কেন্দ্র হলেও আমার কিছুই করার নেই। বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা কক্ষ অন্ধকার হয়ে যাওয়া ও গরমের জন্য হৈ চৈ শুরু করে । এ সময় যে সকল কক্ষে আলোর স্বল্পতা ছিল সে সব কক্ষে মোমবাতি জ্বালিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।

    পরে বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী কে জানানো। উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকলেও ছুটির দিন হওয়া সর্ত্তেও উপজেলা পরিষদ চত্বরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। তিনি বলেন, কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করেছি।

    পরীক্ষা কেন্দ্রের কয়েকজন পরিক্ষার্থী বলেন, দুই ঘন্টার পরীক্ষা সময়ের মধ্যে আমরা প্রায় দেড় ঘন্টা বিদ্যুৎ পাইনি। এ কারণে আমাদের অনেক কষ্ট করে পরীক্ষা দিতে হয়েছে। পরে বিষয়টি বগুড়ার নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী হাসিবুর রহমানকে জানানোর পর মাত্র ৩০ মিনিটের জন্য পরীক্ষার্থীরা বিদ্যুৎ সুবিধা পায়।

    এ বিষয়ে সান্তাহার নেসকোর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী  প্রকৌশলী ওমর ফারুকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওপর থেকে যেভাবে লোডসেডিং করতে বলা হয়েছে সেই মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কেন লোডসেডিং করতে হচ্ছে তা আমাদের আগে জানানো হয়নি।

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬