Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুর পৌরসভা নির্বাচনে ৭০ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২০:৪৬
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২০:৪৬

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    পার্বতীপুর পৌরসভা নির্বাচনে ৭০ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২০:৪৬
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২০:৪৬

    পার্বতীপুর পৌরসভা নির্বাচনে ৭০ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

    দেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ উপজেলা পার্বতীপুর। এই উপজেলার রেলওয়ে জংশনের বদৌলতে গড়ে উঠা পৌরসভা পার্বতীপুর। ১৯৭২ সালে স্থাপিত প্রথম শ্রেণির এই পৌরসভাটিতে সীমানা জটিলতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে ভোটাধীকার বঞ্চিত ছিল পৌরবাসী। ২০সেপ্টেম্বর নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী দীর্ঘ দিন পরে আগামী ২ রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌরসভার নির্বাচন। 

    দীর্ঘ প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের আগ্রহের শেষ নেই। ০৬ অক্টোবর বৃহস্পতিবার পার্বতীপুর পৌরসভার  নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এটাই ছিল শেষ দিন । এই নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী মনোনয়ন প্ত্র জমা দিয়েছেন। পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। 

    বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  হাফিজুল ইসলাম প্রামানিক, সহ-সভাপতি আব্দুল ওহাব সরকার, সাংগাঠনিক সম্পাদক ও  উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, সাংগাঠনিক সম্পাদক মামুনূর রশীদ মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মামুনূর রশীদ মামুন সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীরা।  নির্বাচনের মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সর্বমোট ০৫ জন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমজাদ হোসেন (নৌকা মার্কা), পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক (স্বতন্ত্র), সাবেক পৌর চেয়ারম্যান মরহুম আউয়াল সাহেব এর পুত্র সাইফুল ইসলাম (স্বতন্ত্র), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাছানুল ইসলাম প্রামাণিক (স্বতন্ত্র) ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান (স্বতন্ত্র)।

    পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ১৮ জন ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর ৪৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার (উপ-সচিব) মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক। মনোনয়ন পত্র বাছাই আগামী ১০ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ইভিএমের মাধ্যমে চূড়ান্ত ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ০২ নভেম্বর। পার্বতীপুর পৌরসভার সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ২৭ জানুয়ারী। এবারের ২০২২ সালের নির্বাচনে পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩৩ হজার ৩৯৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার  ৪৭২ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার  ৯২৭ জন। উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌরসভার নির্বাচন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬