বগুড়ায় মসজিদের উন্নয়ন কল্পে দোয়া মাহফিল
বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম (সরিয়াকান্দি পাড়া) জামে মসজিদের উন্নয়ন কল্পে দোয়া মাহফিল করা হয়েছে।
সোমবার বিকেলে গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া জামে মসজিদ কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহীর অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও লজিস্টিক) মো. হামিদুল আলম বিপিএম, পিপিএম।
অনুষ্ঠানে মসজিদ র্নিমান কমিটির সভাপতি মো. আতরাব আলী (ডাবলু) মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. মাহফুজুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর হোসেন স্বপন, মসজিদ কমিটির সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম (টিপু), সভাপতি বাদল উদ্দিন, সেক্রেটারী এমদাদুল হক, সহ-সেক্রেটারী কামরুজ্জামান মাসুদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদসহ প্রমুখ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওঃ মো. আব্দুল কাদের।

প্রেস বিজ্ঞপ্তি